Saturday, June 20, 2026

মিদ্দা পরিবারকে চাকরির আশ্বাস, দিলীপ বললেন ‘মুখ্যমন্ত্রীর এত দরদ উথলে উঠল কেন?’

Date:

Share post:

DYFI-এর যুব নেতা মইদুল মিদ্দার মৃত্যুর ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে বিরাট অভিযোগ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাঁর মতে, আন্দোলন থেকে চাকরির প্রতিশ্রুতি, সবটাই পূর্ব পরিকল্পিত! তলে তলে গভীর কোনও ষড়যন্ত্র চলছে বলে মনে করছেন তিনি।

এদিন চা-চক্রে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছেন, “আমাদের ১৩৫ জন কর্মীর মৃত্যু হয়েছে। খুন করা হয়েছে। কেউ চাকরির কথা বলেনি।” মইদুল মিদ্দার মৃত্যুর ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরির আশ্বাস দিয়েছেন বাম যুব নেতার পরিবারকে। তার প্রেক্ষিতেই রাজ্য বিজেপি সভাপতির এই মন্তব্য। যদিও দিলীপের এহেন দাবি বা বক্তব্য কতটা যুক্তিসঙ্গত সে ব্যাপারে প্রশ্ন থাকছেই।

পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন মইদুল। টোটো চালিয়ে চালাতেন সংসার। একাধিক সন্তান, স্ত্রী রয়েছেন পরিবারের। এই অবস্থায় বাড়ির কর্তার চলে যাওয়ার ঘটনা কতোটা বেদনাদায়ক তা অনুধাবনে দীর্ঘশ্বাস পড়বে কেবল। স্বভাবতই হন্যে হয়ে রোজগারের কোনও পথ খুঁজে বের করতে হতো মিদ্দা পরিবারকে। এই অবস্থায় মুখ্যমন্ত্রীর চাকরির প্রস্তাবকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন। সেখানে বেসুরো দিলীপ। বিজেপি রাজ্য সভাপতির মতে, “হঠাৎ কেন মুখ্যমন্ত্রীর এত দরদ উথলে উঠল?”

আরও পড়ুন: ‘হাত ছাড়া’ হওয়ার ভয়? সরস্বতী পুজোয় সারাদিন নন্দীগ্রামে শুভেন্দু

Advt

Related articles

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...