Saturday, June 20, 2026

সেরামের তৈরি করোনা ভ্যাকসিন ফেরত নিতে বলল দক্ষিণ আফ্রিকা

Date:

Share post:

করোনার বিরুদ্ধে লড়াইয়ে ভারতের সেরাম ইনস্টিটিউটের(serum institute) তৈরি ভ্যাকসিন চেয়ে ইতিমধ্যেই সরকারের কাছে আবেদন জানিয়েছে বিশ্বের একাধিক দেশ। তারই মাঝে উঠে এলো এক ভিন্ন ছবি। চলতি ফেব্রুয়ারি মাসেই দক্ষিণ আফ্রিকাকে(South Africa) ১০ লক্ষ ডোজ করোনা টিকা(covid vaccine) পাঠিয়েছিল ভারত সরকার(Indian government)। অবশেষে সেই ভ্যাকসিন ফেরত নেওয়ার আবেদন জানাল দক্ষিণ আফ্রিকা। সংবাদমাধ্যম ‘দ্য ইকোনমিক টাইমস’ সূত্রে প্রকাশ্যে এসেছে এই খবর।

উল্লেখ্য, অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার(Oxford astrazeneca) উদ্যোগে তৈরি করোনা ভ্যাকসিন উৎপাদন করছে ভারতীয় ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট। গত সপ্তাহে এই ভ্যাকসিনের ১০ লক্ষ ডোজ পাঠানো হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। শুধু তাই নয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরো পাঁচ লক্ষ ডোজ পাঠানোর কথা ছিল। এরই মাঝে ওই দেশের সরকারের তরফে জানানো হলো তারা এই ভ্যাকসিন নিতে ইচ্ছুক নয়। এবং যে ১০ লক্ষ ডোজ পাঠানো হয়েছিল সেটাও ফেরত দিতে চায় তারা। স্বাভাবিকভাবেই দক্ষিণ আফ্রিকার এহেন সিদ্ধান্তে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিশ্বে।

আরও পড়ুন-বেসরকারিকরণ করার তালিকায় দেশের ৪টি ব্যাঙ্ক! আশংকায় ভুগছেন সাধারণ মানুষ

কিন্তু যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার করোনার ভ্যাকসিন আপৎকালীন ব্যবহারের জন্য অনুমতি দেওয়া হয়েছে সেখানে কেন এই ভ্যাকসিন ব্যবহারে অনীহা প্রকাশ করছে দক্ষিণ আফ্রিকা? জানা গেছে, এক সপ্তাহ আগেই দক্ষিণ আফ্রিকা জানিয়ে দিয়েছিল করোনা টিকাকরণ অভিযানে অক্সফোর্ড-অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিন ব্যবহার করবে না তারা। এই ভ্যাকসিনের একটি ছোট ক্লিনিক্যাল ট্রায়ালে সে দেশে যে তথ্য উঠে আসে তা উদ্বেগজনক বলে দাবি করা হয়েছে। তথ্য অনুযায়ী দক্ষিণ আফ্রিকার দাবি, হালকা থেকে মাঝারি ক্ষেত্রে এই ভ্যাকসিন সঠিক ভাবে সুরক্ষা দেয় না। সেই সময় দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রীর তরফে জানানো হয়, সরকার আমদানি করা ভ্যাকসিন বিক্রিও করতে পারে। যদিও সিদ্ধান্ত বদল করে ভারত থেকে আমদানিকৃত ভ্যাকসিন ফেরত নেওয়ার কথা বলল এই দেশ। পাশাপাশি রয়টার্সের তরফে প্রকাশিত তথ্য অনুযায়ী, দক্ষিণ আফ্রিকা তাদের স্বাস্থ্য কর্মীদের জন্য জনসন এন্ড জনসনের ভ্যাকসিন ব্যবহারের করার সিদ্ধান্ত নিয়েছেন।

Advt

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...