Saturday, June 20, 2026

‘হাত ছাড়া’ হওয়ার ভয়? সরস্বতী পুজোয় সারাদিন নন্দীগ্রামে শুভেন্দু

Date:

Share post:

‘নন্দীগ্রাম দিবস’ কিংবা সরস্বতী পুজো সবকিছুতেই এলাকায় উপস্থিত সদ্য তৃণমূল কংগ্রেসত্যাগী শুভেন্দু অধিকারী। আজ রীতিমতো তিনি হেঁসে খেলে বাচ্চাদের সঙ্গে সময় কাটিয়েছেন সেখানে। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করবেন নন্দীগ্রাম থেকে। তবে কি নন্দীগ্রাম ‘হাত ছাড়া’ হওয়ার ভয়ে সব অনুষ্ঠানেই উপস্থিত থাকছেন প্রাক্তন বিধায়ক?

সরস্বতী পুজোয় সকাল থেকে নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় ঘুরে তিনটি পুজোর উদ্বোধন করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় শীতবস্ত্র বিতরণ, মন্দিরে আরতি সহ নানাভাবে জনসংযোগ করে কাটালেন মঙ্গলবার। মিশে গেলেন মানুষের ভিড়ে। বাচ্চাদের কাছে টেনে নিলেন। পাশাপাশি তিনি এও মনে করিয়ে দিলেন, আজকের অনুষ্ঠানে তিনি দলীয় পতাকা ছাড়াই এসেছেন।

আরও পড়ুন-রাহুল গান্ধী ‘পরিযায়ী শ্রমিক’, কেন বলল বিজেপি?

অন্যদিকে নাম না করে তৃণমূল নেতৃত্বকে বার্তা দিলেন, তিনি ‘‌পরিযায়ী পাখি’ বা ‘মরশুমি ফুল’‌ নন। বারবার ফিরে আসবেন নন্দীগ্রামের মাটিতে। লড়াই হবে। সামাজিক মাধ্যম অর্থাৎ ফেসবুকে তাঁর নিজের পেজে তিনি সেই ছবি, ভিডিও শেয়ার করেছেন।

Advt

সিঙ্গুর, নন্দীগ্রাম বঙ্গ–রাজনীতির অন্যতম মাইল ফলক। যা নিয়ে তৃণমূল সুপ্রিমো নিজেও যথেষ্ট সংবেদনশীল।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...