Friday, May 15, 2026

সংসদ ভবনে ধর্ষণ, নির্যাতিতার কাছে ক্ষমা চাইলেন অষ্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

Date:

Share post:

খোদ সংসদের (parliament) মধ্যেই ধর্ষণের (rape) শিকার হলেন এক তরুণী। নিজেরই সহকর্মীর কাছে। জঘন্য এই ঘটনার তীব্র নিন্দা করে নির্যাতিতার কাছে ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ( Australian prime minister) স্কট মরিসন (scot morrison)। গণতন্ত্রের পীঠস্থান সংসদ ভবনে এই ভয়ঙ্কর অপরাধের তদন্ত করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী জানান, কোনও অবস্থাতেই কর্মক্ষেত্রে যৌন নিগ্রহ বরদাস্ত করবে না সরকার। সংসদের মধ্যে এমন ঘটনা ঘটায় স্বভাবতই চরম অস্বস্তিতে অষ্ট্রেলিয়ার প্রশাসন।

জানা গিয়েছে, ২০১৯ সালের মার্চ মাসে অষ্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রতিরক্ষামন্ত্রী লিন্ডা রেনল্ডসের অফিসে এক সহকর্মী ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্ত ব্যক্তি শাসকদল লিবারাল পার্টির সদস্য। ওই বছরের এপ্রিলে পুলিশের কাছে অভিযোগ জানান নির্যাতিতা। কিন্তু নিজের কেরিয়ারের কথা ভেবে এফআইআর করেননি বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছিল, অভিযোগ করেও এফআইআর করার বিষয়ে পিছিয়ে যান নির্যাতিতা। পরে নির্যাতিতা জানান, প্রতিরক্ষামন্ত্রীর দফতরের শীর্ষ আধিকারিককে বিষয়টি জানিয়েছিলেন। ওই দফতরের একটি বৈঠকে যোগ দেওয়ার সময়েই ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। প্রতিরক্ষামন্ত্রী রেনল্ডস স্বীকার করেন, গত বছর তিনি অভিযোগের বিষয়ে জানতে পারেন। তবে এফআইআর না করার জন্য নির্যাতিতাকে চাপ দেওয়া হয়েছে বলে যে অভিযোগ উঠেছে তা উড়িয়ে দিয়েছেন তিনি। মঙ্গলবার নির্যাতিতাকে তদন্তের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী মরিসন।

রাজধানী ক্যানবেরায় সাংবাদিকদের তিনি বলেন, অত্যন্ত অনভিপ্রেত ঘটনা। আমি ক্ষমা চাইছি। আমি নিশ্চিত করতে চাই, আমাদের দেশে কর্মক্ষেত্রে কোনও মহিলার অসম্মান বরদাস্ত করা হবে না।

আরও পড়ুন:রাজ্যে শিক্ষার পরিবেশ ফেরানোর কথা ভাবছে বিজেপি, ২ টাকার বিনিময়ে বাগদেবীর মূর্তি বিলি

Advt

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...