Wednesday, May 20, 2026

কুণাল গ্রামে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে দুর্গার মুশকিল আসান, দেখুন কী ঘটল?

Date:

Share post:

শুক্রবার পুরুলিয়ার ( purulia) রঘুনাথপুরে তৃণমূলের ( tmc) কর্মসূচিতে যাওয়ার পথে আচমকাই প্রত্যন্ত গ্রাম নপাড়ায় ঢুকে পড়েছিলেন প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ( kunal ghosh)। মন্দিরের সামনে পল্লীর নতুন প্রজন্মের ছেলেমেয়েদের সঙ্গে ঘরোয়া কথা বলেন তিনি। প্রশ্ন করেন রাজ্য সরকারের বিভিন্ন স্কিম নিয়ে। খোঁজ নেন এলাকার শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক পরিষেবা নিয়ে। সকলেই ইতিবাচক বক্তব্য জানান।

তবে তার মধ্যে কুণাল যখন জিজ্ঞেস করেন বকেয়া কী কী আছে, তখন দুর্গা ঘটককে নিয়ে আসেন তরুণতরুণীরা। দুর্গা এবং আরেকজনের আবেদনে কাজ না হওয়ার কথা বলেন। কুণাল বলেন তাঁদের নাম লিখে দিতে।

আরও পড়ুন-২৪শেই ঘোষণা ভোটের নির্ঘন্ট? কমিশন সূত্রে তেমনই ইঙ্গিত

এরপর কুণাল প্রকাশ্য সভায় বলেন,” গ্রামে গেছিলাম। মানুষ কাজে খুশি। তবে দুএকটি আবেদনে কাজ বাকি। নেতৃত্বকে বলব ৭২ ঘন্টার মধ্যে তাঁদের কাছে যান। পাশে থেকে কাজ করান। তাহলে মানুষ আরও খুশি হবেন। ঐ গ্রামে এটুকুই বা বাকি থাকবে কেন?”

এরপর শনিবার তৃণমূল নেতা ও প্রাক্তন কর্মাধ্যক্ষ হাজারি বাউড়ি নপাড়া গ্রামে যান। দুর্গা ঘটকের সঙ্গে কথা বলেন। বিষয়টি জানেন। সেখান থেকেই ফোনে হাজারিবাবু কুণাল ঘোষকে জানান আগামী সপ্তাহেই দুর্গার বকেয়া সরকারি সাহায্যের কাজ হয়ে যাবে। ফোনে দুর্গা কথা বলেন। কুণালকে আশীর্বাদ করেন।

কুণাল বলেছেন,” মমতাদি, অভিষেক এভাবেই কাজ করতে চান। প্রচুর কাজ হয়েছে। মানুষ খুশি। বাকি যেন কিছু না থাকে সেটা দলের কর্মীরা দেখুন। পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি যান। কারুর কোনো সমস্যা থাকলে সরকারের সঙ্গে সেতুবন্ধন করে দিন।”

এই প্রতিবেদনের সঙ্গে দুটি ছবি দেওয়া হল। একটি: শুক্রবার কুণাল নপাড়া গ্রামে। অন্যদিকে: শনিবার দুর্গা ঘটকের বাড়ি তৃণমূলের হাজারি বাউড়ি।

Advt

Related articles

অস্ত্র আইনে মামলা! গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ পুত্র-সহ সাংসদ মালার

অস্ত্র আইনে মামলা রুজু হওয়ায় গ্রেফতারি এড়াতে আদালতে আত্মসমর্পণ করলেন সাংসদ মালা রায় (Mala Ray)। একই সঙ্গে আত্মসমর্পণ...

প্রতিশ্রুতি মতো জমি হস্তান্তর শুরু: BSF-কে ২৭ কিমি জমি দেওয়ার কথা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাংলাদেশের সঙ্গে ভারতের বাংলার সীমান্তে কাঁটাতারের বেড়া পড়বে। ক্ষমতায় আসার পরে প্রথম মন্ত্রিসভার বৈঠক...

অভিষেককে নোটিশ ঘিরে জল্পনা: বিধানসভা থেকে অবস্থান স্পষ্ট তৃণমূলের

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙার নোটিস প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন বন্দরের বিধায়ক ফিরহাদ হাকিম (Firhad Hakim)...

ISL: দিল্লির বিরুদ্ধে নামার আগেই ধাক্কা বাগানে, শেষ পর্যন্ত লড়াইয়ের বার্তা লোবেরার

বৃহস্পতিবার আইএসএলের(ISL) ভাগ্য নির্ধারণ। খাতায় কলমে খেতাব জয়ের সম্ভাবনা আছে মোহনবাগানের(Mohun Bagan)। স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে নামার আগে...