Saturday, June 20, 2026

প্রার্থী মমতা: শাসকদলে যোগদানের হিড়িক নন্দীগ্রামে

Date:

Share post:

আর কোনও জায়গায় প্রার্থী ঘোষণা না হলেও, নন্দীগ্রামে যে তিনি দাঁড়াবেন সে কথা জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর তারপর থেকেই নন্দীগ্রামের রাজনীতিতে হাওয়া বদল। হিড়িক লেগে গিয়েছে শাসকদলে যোগদানের। বাম- কংগ্রেস (Left-Congress, ) থেকে একাধিক নেতা-কর্মীর যাচ্ছেন তৃণমূলে। শুক্রবার, তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী তথা পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল (Tmc)কংগ্রেসের সভাপতি সৌমেন মহাপাত্র (Soumen Mahapatra)।

নির্বাচনকে সামনে রেখে শুক্রবার পূর্ব মেদিনীপুরের তমলুকে (Tamluk) শহর তৃণমূলের উদ্যোগে একটি কর্মিসভার আয়োজন করা হয়। সভা মঞ্চে হলদিয়া (Haldia) ও নন্দীগ্রাম (Nandigram) থেকে বাম-কংগ্রেসের অনেক নেতা-কর্মী শাসকদলে যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন পাঁশকুড়ার বিধায়ক ফিরোজা বিবি (Firoza Bibi), জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রকাশ গিরি (Suprakas Giri), সদ্য দলে যোগ দেওয়া অভিনেত্রী প্রিয়া সেনগুপ্ত (Priya Sengupta)-সহ জেলা তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন-জোট চুলোয় যাক, নিজ গড়ে আব্বাসকে একটি আসনও ছাড়তে নারাজ কংগ্রেস

একুশের নির্বাচনে তৃতীয় বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাতে রূপরেখা তৈরি করছে শাসকদল। এই উদ্দেশে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মী সম্মেলন শুরু হয়েছে। তবে, তমলুকে শহর তৃণমূলের কর্মী সম্মেলনে ভিড় ছিল চোখে পড়ার মতো।

Advt

উল্টোদিকে, তার আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার পাশকুঁড়ায় বিজেপির (Bjp) জনসভায় চেয়ার ফাঁকা। জনসভা ফ্লপ শুনে মাঝপথ থেকে ফিরে গিয়েছেন ভারতী ঘোষ (Bharati Ghosh) ও অর্জুন সিং (Arjun Singh)। এই অবস্থায় নন্দীগ্রাম-সহ মেদিনীপুরে ভালো ফলের আশা শাসকদলের।

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...