Saturday, April 11, 2026

ভোটের আগেই এই জেলায় পৌঁছল কেন্দ্রীয় বাহিনী, বিভিন্ন প্রান্তে চলছে টহলদারি

Date:

Share post:

এখনও ঘোষণা হয়নি বিধানসভা নির্বাচনের দিন। তার আগে শনিবারই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। শনিবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলায় পৌঁছেছে জওয়ানরা। ইতিমধ্যেই কেশপুরের বিভিন্ন প্রান্তে টহলদারি দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের দিন এবং প্রার্থী ঘোষণার আগে এলাকায় রাজনৈতিক প্রতিহিংসার ছবি যাতে না ওঠে সেই কারণে জেলার বিভিন্ন প্রান্তে টহল দিচ্ছেন জওয়ানরা।

এর আগেও লোকসভা-বিধানসভা ভোটে দেখা গিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরে রাজনৈতিক প্রতিহিংসার ছবি। তাই এবারের বিধানসভা ভোটের আগে যাতে রাজনৈতিক প্রতিহিংসার ছবি না দেখা যায় তাই কেশপুর এলাকায় আগেভাগেই টহলদারি দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীকে। পাশাপাশি এলাকার মানুষের সঙ্গেও কথা বলছে কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

আরও পড়ুন-ডোমজুড়ে ফের গো ব্যাক স্লোগানের মুখে রাজীব

চলতি মাসেই ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে চলেছে পশ্চিমবঙ্গে। সূত্রের খবর, ২৫ ফেব্রুয়ারির মধ্যেই CRPF, BSF, SSB, CISF, ITBP-র জওয়ানরা ভোট ঘোষণার আগে বিভিন্ন স্পর্শকাতর এলাকায় টহলদারি চালাবেন। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুরে ৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। তার মধ্যে রবিবার কেশপুরে ১ কোম্পানি উপস্থিত হয়েছে। বাকি জেলার অন্য থানাতেও রবিবার অথবা সোমাবার মধ্যে পৌঁছে যাবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

Advt

Related articles

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...

বাংলায় এসে ঘাটাল মাস্টারপ্ল্যানের ‘প্রতিশ্রুতি’! অমিত শাহর অজ্ঞতা প্রমাণ করলেন অভিষেক

বর্ষা মানেই বন্যায় পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায় বানভাসি মানুষ। রাজ্য থেকে বর্ষা বিদায় নিলেও ঘাটালের মানুষ থাকত জলের...

বোমাতঙ্ক অমৃতসর মেলে: যাত্রীদের নামিয়ে শুরু তল্লাশি

বোমাতঙ্কের জেরে মাঝপথে দাঁড় করিয়ে দেওয়া হল হাওড়া থেকে অমৃতসরগামী আপ অমৃৎসর মেলকে। ফোনে বোমা থাকার খবর দেওয়ায়...

বেনজির রাজনৈতিক সৌজন্যে নিজের পোস্টার নিজেই ছিঁড়লেন কুণাল

রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির। বিরোধী প্রার্থীর পোস্টারের উপর লাগানো নিজের পোস্টার নিজেই ছিঁড়ে ফেললেন বেলেঘাটা তৃণমূল (TMC) প্রার্থী...