Saturday, June 6, 2026

মেট্রো উদ্বোধনের আগে কালীঘাট মন্দিরে পুজো দিলেন পীযূষ গোয়েল

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজনীতির আগুনে রীতিমতো জ্বলতে শুরু করেছে বাংলা। সেই আবহেই সোমবার নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধন উপলক্ষে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী(Prime Minister) নরেন্দ্র মোদি(Narendra Modi)। তাঁর সঙ্গে থাকবেন দেশের রেলমন্ত্রী পীযূষ গোয়েলও(Piyush Goyal)। তবে সেই অনুষ্ঠানের আগে সোমবার কালীঘাট মন্দিরে(Kalighat temple) এসে পুজো দিলেন দেশের রেলমন্ত্রী। পুজোর ডালায় ভরা ছিল শাড়ি, জবার মালা, ধূপধুনো।

বাংলায় বিজেপি নেতাদের রাজনৈতিক প্রচার কর্মসূচিতে বরাবরই বাড়তি প্রাধান্য পেয়েছে ‘পুজো নীতি’। অমিত শাহ, জেপি নাড্ডা থেকে শুরু করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যতবার রাজ্যে এসেছেন, পুজো দিয়েছেন কোনও না কোনও মন্দিরে। সেই ধারা অব্যাহত রেখে একাধিক কর্মসূচির মাঝে সময় বের করে সোমবার কালীঘাট চত্বরে দেখা মিলল রেলমন্ত্রী পীযূষ গোয়েলের। এদিন রেলমন্ত্রীর পুজোকে কেন্দ্র করে আটোসাটো নিরাপত্তা ছিল কালীঘাটে চত্বরে। নিজের নিরাপত্তারক্ষীদের সঙ্গে সকালে যখন তিনি মন্দিরে এসে উপস্থিত হন সেই সময়টুকুর জন্য সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয় মন্দির প্রাঙ্গণে। ভিভিআইপি আয়োজনে মন্দিরের গর্ভগৃহে গিয়ে পুজো দেন দেশের রেলমন্ত্রী।

আরও পড়ুন:তৃণমূল-বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে সরকার গড়বে জোট : সূর্যকান্ত মিশ্র

অন্যদিকে, নোয়াপাড়া দক্ষিণেশ্বর মেট্রো উদ্বোধনের আগে সোমবার সকালে বাংলায় একটি টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যেখানে তিনি লেখেন, ‘এই প্রকল্পের মাধ্যমে মা কালীর দুটি পবিত্র মন্দির কালীঘাট ও দক্ষিণেশ্বরের মধ্যে যোগাযোগ আরও উন্নত হবে। এই মন্দিরগুলি প্রাণবন্ত ভারতীয় সংস্কৃতির প্রতীক’।

Advt

Related articles

বাংলায় বিনিয়োগ নিয়ে L&T-র শীর্ষ কর্তার সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

বাংলায় শিল্পায়ন, বৃহৎ বিনিয়োগ এবং কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা নিয়ে দেশের অন্যতম বৃহৎ পরিকাঠামো ভিত্তিক শিল্পসংস্থা লারসেন অ্যান্ড টুব্রোর...

UGC-NET পরীক্ষার সূচি প্রকাশ

প্রকাশিত হল ইউজিসি নেট পরীক্ষার বিষয়ভিত্তিক সূচি। ৮০-রও বেশি বিষয়ে পরীক্ষা হবে। প্রতিদিন দু’টি শিফটে পরীক্ষা। প্রথম শিফট...

শওকতকে ১৪ দিনের NIA হেফাজত

ভাঙড়ের দক্ষিণ বাউরিয়া এলাকায় বোমা বিস্ফোরণ কাণ্ডে অভিযুক্ত শওকত মোল্লার (Saokat Molla) ১৪ দিনের এনআইএ (NIA) হেফাজতের নির্দেশ...

ব্রিটেনে ‘ককরোচ’ মন্তব্যের পাল্টা প্রশ্নের মুখে CJI! নিন্দা ভারত সরকারের

এবার ব্রিটেনের মাটিতেও 'ককরোচ' মন্তব্যের জন্যে দেশের প্রধান বিচারপতি সূর্য কান্তকে (Surya Kant) প্রশ্নের মুখে পড়তে হল। এই...