Thursday, May 14, 2026

একবছর ক্লাস বন্ধ, তবু ফি বাড়ল কেন? বিক্ষোভ বিদ্যাসাগর কলেজে

Date:

Share post:

ছিল  বছরে ২০ টাকা। একধাক্কায় তা বাড়িয়ে  করা হল ১০০০ টাকা। লকডাউনের (due to lockdown)জেরে প্রায় একবছর ক্লাস বন্ধ। তবুও এতটা পরিমাণ ফিও বাড়ল কলেজে। আর তা নিয়েই বিক্ষোভের জেরে সোমবার সকাল থেকে উত্তপ্ত হয়ে ওঠে বিদ্যাসাগর কলেজ (Vidyasagar College)। কলেজের সামনে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে (protest of college students) শুরু করেন পড়ুয়ারা। বিদ্যাসাগর কলেজের মর্নিং বিভাগের ছাত্রীরা (morning section of vidyasagar college)এই বিক্ষোভে সামিল হয়েছেন।

সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ একটি নোটিস দিয়েছে। সেখানে বর্ধিত ফি-র কথা বলা হয়েছে। সেই পরিমাণ আগের থেকে অনেকটাই বেশি। জানা গিয়েছে, এতদিন পর্যন্ত যে ফি বছরে ২০ টাকা নেওয়া হত, তা এবার এক ধাক্কায় বাড়িয়ে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। এক বছর কলেজের ক্লাস না হওয়ার পরও কেন এ ভাবে টাকা বাড়ানো হল, তা নিয়েই তৈরি হয়েছে ক্ষোভ। সোমবার ও মঙ্গলবারের মধ্যে এই ফি জমা দিতে বলা হয়েছে। সেই টাকা জমা দিতে নারাজ ছাত্রীরা। অবিলম্বে বর্ধিত ফি প্রত্যাহারের দাবিতে কলেজের গেট বন্ধ করে এ দিন সকাল থেকেই বিক্ষোভ চলছিল । পরে তারা কলেজ চত্বর ছেড়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায়। কলেজের তরফে অ্যাডমিশন ফি হিসেবে যে টাকা চাওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে লাইব্রেরি ফি, ল্যাবরেটরি ফি ইত্যাদি। বিক্ষোভকারী ছাত্রীদের দাবি, এক বছর যেহেতু তাঁরা বাড়িতেই ছিলেন, তাহলে এ সব টাকা কেন দেবেন। টিউশন ফি ও অ্যাডমিশন ফি ছাড়া আর কোনও টাকা তাঁরা দিতে রাজি নন। এই দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন অন্তত ৪০০-৫০০ জন ছাত্রী।

পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়ে কিছুটা পিছু হটতে বাধ্য হয়েছে কলেজ কর্তৃপক্ষ।  কলেজের তরফ থেকে আর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়েছে, ওই ফি এখন ই দিতে হবে না। পরে দিলেও চলবে। কিন্তু  তাতেও আশ্বস্ত হননি ছাত্রীরা। তাঁদের দাবি ফি প্রত্যাহার করতে হবে। নইলে বিক্ষোভ চলবেই।

Advt

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...