Friday, May 22, 2026

ইডির থেকে কোনও নোটিস আসেনি, সোশ্যাল মিডিয়ায় জানালেন ফিরহাদের মেয়ে

Date:

Share post:

বিদেশে টাকা পাচারের অভিযোগে পুরমন্ত্রী তথা কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিমের বড় মেয়ে প্রিয়দর্শিনীকে নোটিস দিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু এমনটা একেবারেই নয়। এখনও পর্যন্ত এমন কোনও নোটিস পায়নি বলে সোশাল মিডিয়ায় দাবি করেছেন প্রিয়দর্শিনী। মিথ্যে প্রচার করলে মানহানির মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ফিরহাদ হাকিম।

আরও পড়ুন-‘বাংলা নিজের মেয়েকেই চায়’, বললেন খোশমেজাজি অনুব্রত

সামাজিক মাধ্যম ফেসবুকে প্রিয়দর্শিনী লিখেছেন, একটি জনপ্রিয় সংবাদ পত্রিকায় প্রকাশ করা হয়েছে যে আমাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তলব করেছে, এটি সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। আমার বাবা রাজনীতিক। তাঁকে বদনাম করতেই এই ধরনের অপপ্রচার করা হচ্ছে এবং তাঁকে হেনস্থা করতে আমাকেও টেনে আনা হচ্ছে। কারণ ছেলেমেয়েই বাবা-মায়ের সবচেয়ে বড় দুর্বলতা। বিরোধীদের হেনস্থা করতে আমাদের দেশের সরকার বিভিন্ন প্রতিষ্ঠানকে ব্যবহার করছে। আমার বাবা একজন সৎ মানুষ যার জীবনের উদ্দেশ্য সর্বদা তাঁর দেশ এবং পশ্চিমবঙ্গের মানুষের সেবা করা। তিনি অনেক ষড়যন্ত্র এবং বিতর্কিত ভুলভাবে জড়িয়ে পড়েছেন। তবে বাংলার মানুষ সত্যটা জানেন।”

Advt

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...