Monday, May 11, 2026

৪৫ বছরের ইতিহাসে দেশে সর্বাধিক বেকারত্ব মোদি জমানায়, বলল তৃণমূল

Date:

Share post:

মোদির জমানায় বেকারত্ব নিয়ে ফের সুর চড়াল তৃণমূল কংগ্রেস। তারা বলে, ৪৫ বছরের ইতিহাসে দেশে সর্বাধিক বেকারত্ব মোদি জমানায়। পাশাপাশি সোমবার বাংলায় প্রধানমন্ত্রী আসার আগেই মোদিকে কটাক্ষ করে ঘাসফুল শিবির। বলে,আজ প্রধানমন্ত্রী একটি ‘ট্যুরিস্ট গ্যাং’ নিয়ে পশ্চিমবঙ্গে আসছেন বক্তৃতা দিতে।

আরও পড়ুন-ধর্ষক খোদ বিজেপি নেতা, তড়িঘড়ি দল থেকে বহিষ্কার

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়, ৪৫ বছরের ইতিহাসে দেশে সর্বাধিক বেকারত্ব মোদি জমানায়। শুধুমাত্র করোনা মহামারির সময়েই দেশে চাকরি হারিয়েছেন ১ কোটি মানুষ। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়ায়নি কেন্দ্রীয় সরকার। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ কীভাবে এগিয়েছে এদিন তার খতিয়ানও তুলে ধরে তৃণমূল। তাদের কথায়, মহামারির সময়েই বাংলায় বেকারত্ব কমেছে ৪০ শতাংশ। রাজ্যে শুধু তথ্যপ্রযুক্তি ক্ষেত্রেই কর্মসংস্থান হয়েছে ১৩৩ শতাংশ। ২০১০-২০১১ আর্থিক বর্ষে চাকরি হয় ৯০ হাজার কর্মীর। সেখানে আজ ২০২০-২০২১ আর্থিক বছরে ২ লক্ষ ১০ হাজার বেকার ছেলেমেয়ে চাকরি পেয়েছেন। ফলে পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে ২০ লক্ষ মানুষের। ২০২০-২০২১ আর্থিক বছরে ১০০ দিনের কাজে রাজ্যে ৩২ কোটি ৬৫ লক্ষ কর্মদিবস তৈরি হয়েছে। মহামারির কারণে অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ হারিয়েছেন, তাঁদেরকে প্রচেষ্টা প্রকল্পের মাধ্যমে এক হাজার টাকা করে মাসিক অর্থ সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।

Advt

Related articles

IPL: মাঠে মেজাজ হারালেন আরসিবি কোচ, কড়া পদক্ষেপ বিসিসিআইয়ের

আইপিএলের (IPL) প্লে অফের (play off) লড়াই যত জমে উঠছে, ততই বাড়ছে মাঠের উত্তেজনা। গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বইকে হারিয়ে...

‘ডবল লেয়ার’ নিরাপত্তা বলয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু

নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু আধিকারীর (Shuvendu Adhikari) নিরাপত্তা নিয়ে 'অতি সতর্ক' প্রশাসন! নবান্ন সূত্রে খবর, আপাতত আগামী কয়েক মাস...

মোদির জ্বালানি-উপদেশ: আতঙ্ক তৈরি ও ব্যর্থতা ঢাকার চেষ্টা, দাবি বিরোধীদের

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি শান্ত হওয়া নিয়ে অনির্দিষ্টকালের অনিশ্চয়তা। সেই পরিস্থিতিতে দেশে যে জ্বালানি সংকট তা স্বীকার করে...

চন্দ্রনাথ-খুনে ৩ ধৃতের কতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথ (Chandranath Rath) খুনের ঘটনায় বড়সড় সাফল্য পেল তদন্তকারী দল। মাত্র...