Sunday, April 26, 2026

বাংলায় ভোটের মুখে সত্যজিৎ রায়ের নামে জাতীয় পুরস্কার ঘোষণা কেন্দ্রের

Date:

Share post:

দাদাসাহেব ফালকের (dada saheb falke award)মতোই এবার সত্যজিৎ রায়ের (Satyajit Ray) নামেও চলচ্চিত্র পুরস্কারের (FilmAwards) সূচনা করতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central government)। এমনটাই জানিয়েছেন খোদ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর (Prakash Javadekar)। ১৯৬৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার ঘোষণার পর এ নিয়ে দ্বিতীয়বার কোনও বাঙালির নামে পুরস্কার ঘোষণা করতে চলেছে কেন্দ্র।

সোমবার সন্ধ্যায় মহানগরীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত এক সরকারি বৈঠকে টালিগঞ্জের সিংহভাগ তারকারা দল-মত নির্বিশেষে হাজির ছিলেন। বাংলা চলচ্চিত্র জগতের তামাম শিল্পীদের সঙ্গে এই বৈঠকেই কেন্দ্রীয় মন্ত্রী জাতীয় স্তরে এই পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

 

জানা গিয়েছে, যে সময়ে দাদাসাহেব ফালকে পুরস্কার ঘোষণা হয়, সেই সময়েই সত্যজিৎ রায়ের নামাঙ্কিত পুরস্কার ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেছেন, “সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী রয়েছে। তাঁকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তাঁর সম্পর্কে জানেন না এমন মানুষ নেই। তিনি নিজেই একটা অলঙ্কারে পরিণত হয়েছেন। দাদাসাহেব ফালকে যেমন পুরস্কার রয়েছে, তেমনই সত্যজিৎ রায়ের নামে পুরস্কার দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি।”

 

এদিনের সন্ধ্যায় ছিলেন সায়নী ঘোষ, কাঞ্চন মল্লিক, সাহেব চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম, পরিচালক অনীক চট্টোপাধ্যায়, অঞ্জনা বসু, চূর্ণী গাঙ্গুলি, নিসপাল সিং রানে, মহেন্দ্র সোনি, ইন্দ্রদীপ দাশগুপ্ত, মমতা শঙ্কর, গৌতম ঘোষ, কাঞ্চনা মৈত্র প্রমুখ। অন্যদিকে, গেরুয়া প্রতীক হাতে তুলে নেওয়া তারকাদের মধ্যে হিরণ চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়রাও ছিলেন। ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল-সহ সাংসদ বাবুল সুপ্রিয় এবং স্বপন দাশগুপ্তও ।

Advt

 

Related articles

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...

বিজেপির ভিডিও ফাঁস বলেই ডায়মন্ড হারবারে পুলিশে বদল! বিস্ফোরক অভিষেক, জ্ঞানেশ-শাহকে চ্যালেঞ্জ

বিজেপি প্রার্থীর সঙ্গে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে পুলিশ অবজারভারের গোপন বৈঠক! সেই ভিডিও ফাঁস করেছে তৃণমূল। তার ভিত্তিতে...

বিজেপি এলেই আগে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে: প্রচারে নিজের দিল্লির অভিজ্ঞতা জানালেন কেজরিওয়াল

স্বৈরাচারী বিজেপির প্রবল নির্মমতা যে রাজনৈতিক নেতারা দেখেছেন, তার মধ্যে অন্যতম দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী ও আপ নেতা অরবিন্দ...