Friday, May 22, 2026

ফেরত আসেনি ফাইল: রাজভবনের অনুমোদন ছাড়াই উপাচার্য নিয়োগ

Date:

Share post:

রাজভবনের অনুমোদন ছাড়াই আইনি ক্ষমতায় বারাসত রাষ্ট্রীয় বিদ্যালয়ের (Barasat State University) উপাচার্য (VC) নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ শিক্ষা দফতর। নতুন উপাচার্য হয়েছেন মহুয়া দাস (Mahua Das), যিনি উচ্চ শিক্ষা সংসদের সভাপতি। আর এই নিয়ে রাজ্যের রাজ্যপাল সংঘাতের সম্ভাবনা। 

বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দায়িত্বে থাকা বাসব চৌধুরীর মেয়াদ শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখনও তিনিই পদে। উচ্চশিক্ষা দফতরের মতে, নয়া উপাচার্য নিয়োগের অনুমোদন চেয়ে রাজ্যপালের (Governor) কাছে ফাইল পাঠানো হয়েছিল। কিন্তু সেই ফাইল আর ফেরত আসেনি। ফলে বাধ্য হয়েই আগের উপাচার্যকেই কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। রাজভবনে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে আলোচনা করতে যান উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা। সূত্রের খবর, জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) জানান, উপাচার্য নিয়োগের বিষয়টি আদালতে বিচারাধীন। সেই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফাইল ছাড়া যাবে না। যদিও এই বৈঠক নিয়ে রাজভবনের তরফে কিছু জানানো হয়নি। এরপরই স্টেট ইউনিভার্সিটি আইন প্রয়োগ করে উপাচার্য পদে মহুয়া দাসকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে উচ্চশিক্ষা দফতর। তাদের বক্তব্য, অবিলম্বে স্থায়ী উপাচার্য নিয়োগ না করা হলে, বারাসত রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি হতে পারে। তাই এই সিদ্ধান্ত। আর এই নিয়ে এখন রাজ্যপাল বনাম রাজ্য সরকারের সংঘাতের আশঙ্কা করছেন অনেকেই।

Advt

 

Related articles

ISL: আগামী মরশুমে কোচ থাকবেন? ভবিষ্যৎ পরিকল্পনা জানালেন অস্কার

ট্রেভর জেমস মর্গ্য়ান, কার্লোস কুয়াদ্রাত স্বপ্ন দেখিয়েছিলেন তবে লাল হলুদ সমর্থকদের স্বপ্নের সওদাগর অস্কার ব্রুজো(Oscar Bruzon)। আইএসএল জয়ী...

‘বিকশিত ভারত ২০৪৭’-কে সফল করুন, মন্ত্রিসভার বর্ষপূর্তির আগে বার্তা প্রধানমন্ত্রীর 

দেশের শাসনভার গ্রহণ করার পর থেকে এক যুগ অতিক্রান্ত, আগামী জুন মাসে তৃতীয় মেয়াদের দ্বিতীয় বর্ষপূর্তি মোদী মন্ত্রিসভার।...

ঘর্মাক্ত দক্ষিণবঙ্গের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস! দুর্যোগ জারি উত্তরে

জ্যৈষ্ঠের গরমে শুক্রবার সকালে হালকা মেঘের দেখা মিললেও ,বেলা গড়াতেই তীব্র অস্বস্তিকর গরমের ইঙ্গিত দিতে শুরু করেছে প্রকৃতি।...

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...