Sunday, April 26, 2026

তৃতীয় টেস্টে জয় লক্ষ‍্য ভারত অধিনায়ক বিরাট কোহলির

Date:

Share post:

বুধবার মোতেরায় ভারত-ইংল‍্যান্ড( india vs england) তৃতীয় টেস্ট( 3rd test)। এই মুহূর্তে সিরিজে ফলাফল ১-১। দিনরাতের গোলাপি বলের টেস্টে জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ‍্য টিম ইন্ডিয়ার।

দ্বিতীয় টেস্টে দুরন্ত জয় পেয়ে সিরিজে ফলাফল ১-১। তৃতীয় টেস্টে চোট সারিয়ে দলে ঢুকছেন উমেশ যাদব। মহম্মদ সিরাজের জায়গায় ঢুকছেন জশপ্রীত বুমরা। তাই তৃতীয় টেস্টে ভারতীয় দলে বদল আসবে বোলারদের ক্ষেত্রে তা ভালই বোঝা যাচ্ছে।

তৃতীয় টেস্ট খেলতে নামার আগে দল নিয়ে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক বিরাট কোহলি( virat kohli)। মোতেরাতে তৃতীয় টেস্ট জিততে মরিয়া তিনি। কারণ আমেদাবাদ টেস্ট যে জিতবে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে অনেকটাই এগোতে পারবে তারা।

এদিকে কেরিয়ারের শততম টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ইশান্ত শর্মা। এই ম‍্যাচ খেলতে নামার আগে ইশান্ত বলেন, ” একশোতম টেস্ট খেলতে নামাটা অবশ্যই গর্বের ব্যাপার। প্রত্যেক খেলোয়াড়ের জীবনে উত্থান-পতন থাকে। আমার জীবনেও এসেছে।

নতুন স্টেডিয়াম, নতুন উইকেট। তাই বল কী রকম আচরণ করবে, জানা নেই। ইংল্যান্ড তারকা বেন স্টোকস বললেন, ‘দুটো টিমের কাছেই নতুন পরিস্থিতি। তবে ভারতে খেলা সব সময়ই চ্যালেঞ্জের। এই চ্যালেঞ্জ নিতেই আমরা ভালোবাসি।

আরও পড়ুন:বিজয় হাজারে টফ্রিতে চন্ডিগড়ের কাছে হার বাংলার

Advt

Related articles

IPL: উদ্বেগের অবসান, শারীরিক অবস্থার অপডেট নিজেই দিলেন এনগিডি

পঞ্জাব কিংসের (Panjab Kings) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং (Fielding) করতে গিয়ে চোট পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জোরে বোলার...

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...