Sunday, June 28, 2026

তৃণমূলত্যাগী শ্যামাপ্রসাদকে বিজেপির রথ থেকে নামিয়ে দেওয়া হল! ‘শুদ্ধিকরণ’ করা হল রথের

Date:

Share post:

সেই আদি-নব্যর লড়াই বিজেপিতে! তবে কি তৃণমূল ছেড়ে যারা বিজেপিতে যাচ্ছেন তাঁরা সম্মান পাচ্ছে না? আর কয়েক মাস পরেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভারতীয় জনতা পার্টি পরিবর্তন যাত্রা রথ রাস্তায় নামিয়েছে। এর মধ্যেই ঘটে গেল চরম অস্বস্তিকর ঘটনা। সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। বিজেপির পরিবর্তন যাত্রা রথ থেকে একরকম নামিয়ে দেওয়া হলো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে। শুধু তাঁকে নামিয়ে দেওয়া হল না তারপর দলীয় কর্মীরা রথ ‘শুদ্ধিকরণ’ করলেন দুধ আর গঙ্গা জল দিয়ে।

মেদিনীপুর কলেজ মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাত ধরেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বিষ্ণুপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। জানা যাচ্ছে, বিজেপির একাংশ তাকে দলে নেওয়ার বিরুদ্ধাচরণ করে আসছিলেন। সোমবার পরিবর্তন যাত্রার বের হয় বাঁকুড়ায়। সেই রথে ছিলেন শ্যামাপ্রসাদ। ঠিক ওই সময়ে বিজেপির কিছু কর্মী তাঁকে লক্ষ্য করে কটূক্তি করেন বলে অভিযোগ। এরপরে বিক্ষোভের আশঙ্কা করে বিষ্ণুপুর শহরে ঢোকার আগেই রথ থেকে নেমে পড়েন বিষ্ণুপুর পুরসভার দীর্ঘ ৩৪ বছরের পুরপ্রধান তথা প্রাক্তন মন্ত্রী।

আরও পড়ুন-তৃণমূলে যোগ দিতে চলেছেন ক্রিকেটার মনোজ তিওয়ারি?

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় জানান, “দলের কথাতেই রথে চেপেছিলাম। ঝামেলা হতে পারে আন্দাজ করে একজন প্রবীণ নেতা হিসেবে ও দলের সম্মানের কথা ভেবে রথ থেকে নেমে পড়েছি”

Advt

গেরুয়া শিবিরের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক নিরাজ কুমার বলেন, দলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে কোনও ঝামেলা নেই। হরি বর্ষীয়ান নেতা। আমাদের বড় দল। কে কখন কী বলল খুঁজে দেখা মুশকিল। যদি কিছু হয়ে থাকে দলের শীর্ষ নেতৃত্ব দেখবেন।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...