Monday, June 8, 2026

দুষ্কৃতীদের গুলিতে মৃত তৃণমূল কর্মী

Date:

Share post:

দুষ্কৃতীদের গুলিতে মৃত এক তৃণমূল কর্মী। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। দুষ্কৃতীরা সেখানে বোমাবাজি করে বলে স্থানীয় সূত্রে খবর।

জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার মধ্যরাতে খড়গপুরের মকরপুর বাজারের উলটো দিকে অভিরামপুরে চার তৃণমূল কর্মী বসেছিলেন। সেই সময় ঘটনাস্থলে তিন-চারটি বাইক করে পৌঁছয় দুষ্কৃতীরা। এরপর ওই চার যুবককে লক্ষ্য করে প্রায় দু রাউন্ড চালায় অভিযুক্তরা। গুলিবিদ্ধ হন সৌভিক দলুই নামে এক তৃণমূল কর্মী। বোমাবাজিতে জখম হন বাকি তিনজন। গুরুতর জখম অবস্থায় তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সৌভিককে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু সেখানে পৌঁছনোর আগে পথেই মৃত্যু হয় সৌভিক। বাকিরা হাসপাতালে চিকিৎসাধীন।

Advt

আরও পড়ুন-বেরোজগার সূচকে দ্বিতীয় ত্রিপুরা, রাজ্যে প্রচারে অস্বস্তি বিঁধছে বিপ্লবকে

এই ঘটনায় বিজেপির অভিযোগ, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দের কারণেই এই পরিণতি সৌভিকের। এ বিষয় তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Related articles

FIFA World Cup: বিশ্বকাপে বল বিপ্লব, জেনে নিন TRIONDA-র একাধিক বিশেষত্ব

কাউন্ট ডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্ব ফুটবলের(FIFA World Cup) মহোৎসবের অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। উত্তর আমেরিকার তিন দেশে ৪৮ দেশ...

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে অচলাবস্থা এবার গড়াল হাই কোর্টে

বিধানসভায় বিরোধী দলনেতা নিয়ে তৈরি হওয়া অচলাবস্থা এবার গড়াল কলকাতা হাই কোর্টে (Calcutta High Court)। বিরোধী দলনেতা হিসেবে...

সোমবারের সকালে সোনা-রুপোর দামে কত হেরফের, জেনে নিন এক ঝলকে

বিশ্ববাজারের অস্থিরতা এবং ঘরোয়া বাজারের চাহিদার ওঠানামার জেরে সপ্তাহের প্রথম কাজের দিন, সোমবার সকালেই বড়সড় পরিবর্তন দেখা গেল...

সঞ্চালিকার প্রশ্নে মেজাজ হারালেন ট্রাম্প! সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও ঘিরে জোর চর্চা

এমনতেই সর্বদা বিতর্ক ঘিরে থাকে আমেরিকার প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump)। কখনও মন্তব্য, কখনও আচরণ নিয়ে...