Saturday, June 13, 2026

জোটে ‘জট’, ভোটে একা লড়াই করার হুঁশিয়ারি সিদ্দিকির

Date:

Share post:

জোটের ‘জট’ খুলছে না। ক্ষুব্ধ আব্বাস সিদ্দিকি (Abbas Siddiqui)। আব্বাসের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) সঙ্গে বামেদের জোটের জট কাটলেও জট কিছুতেই কাটতে চাইছে না কংগ্রেসের সঙ্গে। জোট তৈরিতে বিলম্ব একেবারে নাপসন্দ আব্বাসের। তিনি তা মঙ্গলবারই স্পষ্ট করে দিয়েছেন। বাম-কংগ্রেসকে তিনি একরকম হুঁশিয়ারি দিয়ে বলছেন, ‘‌বামফ্রন্ট ও কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা বিধানসভায় লড়তে চাই। কিন্তু জোট ভেঙে গেলে একাই লড়াই করব।’

আরও পড়ুন-২৮-এর ব্রিগেডে আসছেন তেজস্বী যাদব, এন্টালি, জোড়াসাঁকোয় লড়বে RJD

এখনও আসন রফা না হওয়ায় নবান্ন (Nabanna) দখলের লড়াইয়ে পিছিয়ে পড়ছে জোট। যা নিয়ে মঙ্গলবার ক্ষোভপ্রকাশ করতে দেখা গিয়েছে আব্বাসকে। গতকাল কলকাতার ওয়াই চ্যানেলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিবাদ সভায় আব্বাস সিদ্দিকি বলেন, ‘‌আশা করছি জোট হবে। তবে জোটের বিষয়ে কোনও সমস্যা হলে নিজেদের মতো করেই পথ চলতে হবে।’‌এদিন জনতার থেকে ইতিবাচক সাড়া পাওয়ার পর সিদ্দিকির বক্ত্যব্য, ‘‌আমরা একা নই, লড়াই করতে হলে অনেক ছোট ছোট দল আমাদের সঙ্গে থাকবে। তাদের নিয়েই লড়াই করব।’

Advt

আরও পড়ুন-গাড়ি দুর্ঘটনার কবলে টাইগার উডস, পায়ে বড়সড় চোট

এহেন অবস্থায় আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin owaisi) AIMIM ও ঝাড়খণ্ড পার্টির মতো দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখছেন আব্বাস। কংগ্রেস ও বামফ্রন্টের সঙ্গে জোট না হলে যে বিকল্প দরজা খোলা রাখছেন, তা আব্বাস পরিষ্কার করে দিয়েছেন। অন্যদিকে, কংগ্রেস সূত্রে খবর, আব্বাসের দলের আসনের তালিকা পছন্দ হয়নি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর। সেই তালিকায় ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জেতা আসন থাকায় বেজায় ক্ষুব্ধ তিনি। তাই জোট নিয়ে এখনই কোনও সিদ্ধান্ত নেওয়া যায়নি।

Related articles

শহরে ইডি হানা, তল্লাশি মদনের বাড়িতেও!

পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শনিবার সাতসকালে কলকাতাসহ শহরতলি জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED raid) তল্লাশি অভিযান। মোট ৭ জায়গায়...

বিশ্বকাপের দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠানে কানাডার আদিবাসী সংস্কৃতিকে শ্রদ্ধাজ্ঞাপন, মঞ্চ মাতালেন নোরা

ফিফা ফুটবল বিশ্বকাপ (FIFA Football WC) জ্বরে কাবু গোটা বিশ্ব। তিনদেশে তিনটি আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের কথা আগেই...

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...