Friday, May 29, 2026

২৮-এর ব্রিগেডে আসছেন তেজস্বী যাদব, এন্টালি, জোড়াসাঁকোয় লড়বে RJD

Date:

Share post:

ব্রিগেড সমাবেশে (Brigade) আসছেন লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদব (Tejashwi Yadav)। ২৮ ফেব্রুয়ারি এই সমাবেশের ডাক দিয়েছে বামেরা, সমর্থন করেছে কংগ্রেস৷

এদিকে জানা গিয়েছে, রাজ্যে পাঁচটি আসন ছাড়া হচ্ছে RJD-কে। জামুরিয়া বিধানসভার জেতা আসনটি RJD-কে ছাড়ছে সিপিএম৷ এছাড়াও RJD-কে দেওয়া হচ্ছে কলকাতার এন্টালি, জোড়াসাঁকো, বর্ধমানের কুলটি আসন। এই সব আসনে সংখ্যাগরিষ্ঠ ভোটারই হিন্দিভাষী মঙ্গলবার রাতেই তেজস্বী যাদবকে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা পাঠানো হয়েছে৷

আরও পড়ুন-ডানলপে আজ তৃণমূল নেত্রীর পাল্টা সভা, আশায় কর্মীরা

দু’বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে ‘ইউনাইটেড ইন্ডিয়া’ সমাবেশে এই ব্রিগেডেই ভাষণ দিয়েছিলেন তেজস্বী৷ সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছিলেন তরুণ এই নেতা। সেই তেজস্বী-ই এবার মমতা-বিরোধী ব্রিগেড-মঞ্চে৷ তেজস্বীর বক্তৃতা এবারের ব্রিগেডে নিঃসন্দেহে চমক৷

Advt

মমতার সঙ্গে তেজস্বীর সম্পর্ক ভালো৷ ফলে ২৮ তারিখ লালুপুত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কতখানি সরব হন, সেদিকে লক্ষ্য রাখবে রাজনৈতিক মহল৷ আরজেডি (RJD) সূত্রে খবর, ২৭ তারিখ, শনিবার রাতেই কলকাতায় আসছেন রবিবারের ব্রিগেডের অন্যতম বক্তা তেজস্বী যাদব।

Related articles

আরজিকরের ঘটনার জের: চাকরি গেল চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাসের

এবার চাকরি হারালেন আরজিকর কাণ্ডের পরে নানা অভিযোগে অভিযুক্ত সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক বীরূপাক্ষ বিশ্বাস (Birupaksha Biswas)। শুক্রবার রাজ্যের...

জমিতে লুকানো বন্দুক! উত্তর চব্বিশ পরগণায় গ্রেফতার নেতার কীর্তিতে শোরগোল

একবার পাটক্ষেতে লুকানো থাকছে বস্তা ভর্তি টাকা। জেরক্সের দোকানের কৌটোয় নোটের তাড়া লুকানো। এবার জমির মাটি খুঁড়ে মিলল...

প্রাকৃতিক দুর্যোগে মৃত্যুতে বাড়ল আর্থিক সাহায্য: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আচমকা কালবৈশাখীতে তছনছ শহর কলকাতাসহ দক্ষিণবঙ্গের দীর্ঘ গ্রামাঞ্চল। এখনও পর্যন্ত বিভিন্ন জায়গায়া ঝড়ের কারণে ৭ জনের মৃত্যুর খবর...

দমদমে হকার উচ্ছেদে আত্মহত্যার চেষ্টা! ট্রেনের সামনে ঝাঁপ মহিলার

ভারতীয় রেলের হকার উচ্ছেদের ঘটনা নতুন নয়। তবে বাংলায় বুলডোজার রাজনীতি শুরুর পরে শহর থেকে শহরতলি হকারদের কোনও...