Saturday, May 9, 2026

“রাজ্যবাসীকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে চাই, অনুমতি দিন”, মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

নির্বাচনের (Assembly Election) আগেই গোটা রাজ্যে করোনার (Corona) গণ টিকাকরণের (Vaccine) কাজ শুরু হওয়া প্রয়োজন৷ সেই কারণেই বিপুল সংখ্যক ভ্যাকসিন কিনতে চায় রাজ্য৷ এই বিষয়েই দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী (PM) নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি (Letter) লিখলেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “রাজ্যবাসীকে বিনা মূল্যে ভ্যাকসিন দিতে চাই। কোথা থেকে, কোন সংস্থার থেকে তা পাওয়া যাবে জানান এবং অনুমতি দিন। ভোটের আগে রাজ্যবাসীর জন্য এটা খুবই জরুরি। চিঠিতে তিনি লিখেছেন, পশ্চিমবঙ্গ সরকার আগেই সিদ্ধান্ত নিয়েছে, রাজ্যবাসীর জন্য যথেষ্ট সংখ্যায় ভ্যাকসিন সংগ্রহ করতে।”

আরও পড়ুন:নির্বাচনের আগে মালদায় শুরু হলো সরকারি ভোট কর্মীদের ভ্যাকসিন দেওয়ার কাজ

চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, যেহেতু রাজ্যে নির্বাচন রয়েছে, তাই সবার আগে রাজ্যের সমস্ত সরকারি কর্মী এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের অবিলম্বে টিকা দেওয়া প্রয়োজন৷ যেহেতু ভোট দিতে অসংখ্য মানুষ বুথে যাবেন, তাই তার আগে যত বেশি সংখ্যক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন নরেন্দ্র মোদি৷ মুখ্যমন্ত্রী লিখেছেন, ”আমাদের মনে হয় যত বেশি সংখ্যক ভোটারকে টিকা দিয়ে দেওয়াও সমান গুরুত্বপূর্ণ৷ যাতে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সকলের ঝুঁকি কমে৷”

Advt

Related articles

১ আসনে ঝুলে তামিলনাড়ুর ভবিষ্যৎ! শনিবার বিজয়ের শপথের সম্ভাবনা ক্ষীণ

তিনি জিতেছেন সংখ্যা গরিষ্ঠ আসন। কিন্তু ম্যাজিক ফিগার ছুঁতে না পারায় এবার দুই বিধায়ক থাকা দলেরও ব্ল্যাকমেইলিংয়ের শিকার...

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...