Tuesday, May 26, 2026

তৃতীয় টেস্টে দুরন্ত জয় ভারতের, ইংল‍্যান্ডকে ১০ উইকেটে হারাল ‘বিরাট’ বাহিনী

Date:

Share post:

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে তৃতীয় টেস্টে( 3rd test) দুরন্ত জয় পেল ভারতীয় দল( india team)। এদিন ইংল‍্যান্ডের ( england) বিরুদ্ধে ১০ উইকেট জিতল বিরাট কোহলির ( virat kohli) দল। ম‍্যাচে দুরন্ত বোলিং অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিনের। এই জয়ের ফলে সিরিজে ২-১ এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

ম‍্যাচের দ্বিতীয় দিনেই ফয়শালা হল গেল তৃতীয় টেস্টের। এদিন প্রথম ইনিংসে রোহিত দুরন্ত অর্ধ-শতরান করলেও ১৪৫ রানে গুটিয়ে যায় ভারতের ইনিংস। জবাবে ব‍্যাট করতে নেমে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ডের দ্বিতীয় ইনিংস। ৩৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামলেও দ্বিতীয় ইনিংসে শুরু থেকেই বিপাকে পড়ে ইংল্যান্ড। শূন্য রানেই দু’উইকেট পড়ে যায়।  ব্রিস্ট্রো এবং ক্রলি শূন‍্য রানে আউট হয়ে যান। ইংল‍্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রান বেন স্টোকসের। মাত্র ২৫ রান করেন তিনি। রুট করেন ১৯ রান। ওলি পোপ করেন ১২ রান। ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিনের। পাঁচ উইকেট নেন অক্ষর। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুরন্ত তিনি। ৪ উইকেট নিলেন অশ্বিন। জয়ের জন‍্য ভারতের সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৯ রান।

জবাবে ব‍্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় ভারতের দুই ওপেনার। রোহিত শর্মা ২৫ রান করে অপরাজিত। আরেক ওপেনার শুভমন গিল ১৫ রানে অপরাজিত। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতের জয়ের আসল দুই নায়ক অক্ষর প‍্যাটেল এবং রবীচন্দ্রন অশ্বিন। তাদের বোলিং এর দাপটেই কুপোকাত ইংরেজদের ব‍্যাটিং লাইন।

আরও পড়ুন:বিজয় হাজারে ট্রফিতে দুরন্ত ব‍্যাটিং পৃথ্বীর

Advt

Related articles

ধর্মাচরণে আঘাত! মুখ্যমন্ত্রীর নতুন ঘোষণায় অনিশ্চয়তা গঙ্গাসাগর সেতু নিয়ে

পূর্ববর্তী সরকারের সব প্রকল্প ও সিদ্ধান্ত বাতিল করতে তৎপর বর্তমান বিজেপি সরকার। তা করতে গিয়ে কখনও তৃণমূলের চালু...

বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই! কাদের নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

"বৈঠক করতে দিন তাতে কী হবে! বিজেপিতে যতদিন আমি আছি, এদের কোনও এন্ট্রি নেই।" এন্টালির বিধায়ক সন্দীপন সাহা...

কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে জোর, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

কলকাতায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিংয়ের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্র...

বেকারত্ব-পরিবেশ-সংস্কৃতি রক্ষায় এবার রাজ্যজুড়ে আন্দোলনের ডাক DYFI-এর

রাজ্যে কর্মসংস্থানহীনতা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং বাংলার নিজস্ব সংস্কৃতিকে বাঁচানোর দাবিতে এবার একযোগে আন্দোলনের পথে নামছে ডিওয়াইএফআই। সম্প্রতি...