Saturday, June 20, 2026

কালীঘাটে শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো

Date:

Share post:

আজই রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার সম্ভাবনা । আর সেই কারণেই কালীঘাটে শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এর আগে দলের জেলা সভাপতিদের নিয়ে ভার্চুয়াল বৈঠক করেছিলেন দলনেত্রী । তাতে নির্বাচনী রণকৌশল নিয়ে আলোচনা করেছিলেন তিনি।
দল থেকে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছেন রাজ্যের একাধিক নেতাকর্মীরা। এমন অবস্থায় আজ, শুক্রবার কালীঘাটে তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে জরুরি বৈঠক ডাকলেন দলনেত্রী। পরের বছর বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি পর্যালোচনা করতেই এই বৈঠক ডাকা হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়েছে।
গত কয়েক সপ্তাহে শাসকদলে বড়সড় পালাবদল ঘটে গিয়েছে। তাই এই পরিস্থিতিতে দলের নেতাদের ভূমিকা কী হবে, দল কোন পথে, কীভাবে এগোবে তা নিয়ে আলোচনা করতেই এই বৈঠক। একইসঙ্গে দলে কেন এই সমস্যা তৈরি হচ্ছে, কেন পরপর এত নেতা বেসুরো গাইছেন, এই যাবতীয় বিষয় নিয়ে আজ বৈঠকভীত-সন্ত্রস্থ মানুষকে সাহস যোগাতে এবার প্রশাসনকে ‘দুয়ারে’ যাওয়ার পরামর্শ কমিশনের হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- 
শুক্রবার বিকেলে কালীঘাটে এই বৈঠক হবে। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা। আগামী দিনে যাতে আর দলে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করতেই এদিনের বৈঠক। দলীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রে নতুন কোনও সিদ্ধান্ত ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল।

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, আর্জি আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...