Sunday, March 15, 2026

বাংলায় ‘আসল পরিবর্তন’ আনতে স্কুটি -যাত্রা কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির

Date:

Share post:

সামনে স্কুটিতে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি(central minister Shriti Irani)। তার পিছনে ৫০- ৬০ টি বাইক বাহিনী। তারও পিছনে বিজেপির পরিবর্তন রথে সওয়ার রূপা গঙ্গোপাধ্যায় ( Rupa Ganguly)। শুক্রবার এভাবেই দক্ষিণ কলকাতায় দাপিয়ে বেড়াল বিজেপি।


শুক্রবার সকালে গড়িয়া স্টেশন থেকে শুরু হওয়ার কথা ছিল বিজেপির এই পরিবর্তন যাত্রার। নির্ঘণ্ট মেনে নির্দিষ্ট জায়গা থেকেই যাত্রা শুরু করেন স্মৃতি। প্রথমে স্মৃতিও রথে চড়েই বের হন। পরে গঙ্গাজোয়ার এলাকায় ‘রথ’ থেকে নামেন। তারপর মঞ্চে উঠে বক্তব্য রাখেন। এরপর সেখান থেকেই স্কুটার নিয়ে রওনা দেন। বেশ দক্ষ হাতেই স্কুটি চালিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁকে স্কুটি চালাতে দেখে ওই চত্বরে তখন শুধুই ‘জয় শ্রী রাম স্লোগান’। পিছনে ধীরে ধীরে আসতে থাকে বিজেপির রথ। অভিনব পদ্ধতিতে পরিবর্তন যাত্রার ‘লিড’ করলেন স্মৃতি।

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে (Smriti Irani)। তাঁর পিছনে এল আরও ৫০-৬০ টি বাইক। উঠল ‘জয় শ্রী রাম’ স্লোগান। তারওপরে অনেকটা পিছনে বিজেপির রথে চড়ে এলেন এলেন রূপা গঙ্গোপাধ্যায়। গড়িয়াতে পরিবর্তন যাত্রার সূচনা করতে এসে এভাবেই অভিনবত্বের ছাপ রাখলেন স্মৃতি ইরানি।

বিজেপি সূত্রে খবর, স্মৃতি ইরানি কোথাও কোথাও রথেই এলাকা ঘুরবেন। কোথাও আবার স্কুটি চালিয়ে যাবেন। স্মৃতির জানিয়েছেন, “স্থানীয় প্রশাসন মাঝেমধ্যে রথের রুট নিয়ে আপত্তি করছে। ঢিলেমি করছে। তাই স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছি। মানুষের কাছে পৌঁছবই আমরা। বাংলায় আসল পরিবর্তন হবেই।’

Advt

spot_img

Related articles

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...

তামিলনাড়ুর লড়াই দ্বিমুখী! ভোট ঘোষণার দিন বিজয়কে CBI তলব, চাপের কৌশল বিজেপির

ডিএমকে জোটকে তামিলনাড়ুর ক্ষমতা থেকে যে কোনও মূল্যে সরানোর কৌশল জারি বিজেপির। একদিকে এসআইআর করে রাজ্যের মানুষের ভোটাধিকার...

মানবিক, রাস্তায় পড়ে যাওয়া বৃদ্ধকে উদ্ধারে কনভয় থামিয়ে ছুটলেন অভিষেক

অভিষেকের মানবিক মুখ। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দিরে যাওয়ার পথে এক বৃদ্ধকে সাইকেল থেকে পড়ে যেতে দেখে সঙ্গে সঙ্গে...