Monday, March 16, 2026

ফের বড় ধাক্কা শেয়ারবাজারে, ১৯৩৯ পয়েন্ট নামল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৪৯,০৯৯.৯৯ (⬇️ -৩.৮০%)

🔹নিফটি ১৪,৫২৯.১৫ (⬇️ -৩.৭৬%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে শুক্রবার বড় ধাক্কা খেলো দেশের শেয়ারবাজার। এদিন বাজার বন্ধ হওয়ার পর দেখা গেল এক ধাক্কায় ১,৯৩৮ পয়েন্ট নেমেছে সেনসেক্সের সূচক একই রকমভাবে পতন ঘটেছে নিফটিরও। শেয়ারবাজার এক ধাক্কায় এতখানি নিচে নেমে যাওয়ায় উদ্বিগ্ন বিনিয়োগকারীরা। শেষ কবে এক ধাক্কায় এতোখানি নিচে নেমেছে শেয়ারবাজার তা মনে করতে পারছেন না অর্থনীতিবিদরাও। যদিও পরিস্থিতি সামাল দিয়ে শেয়ারবাজার ফের ঘুরে দাঁড়াবে বলে আশা রাখছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজার রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) -১,১৩৯.৩২ পয়েন্ট বা -৩.৮০ শতাংশ নেমে দাঁড়িয়েছে ৪৯,০৯৯.৯৯। এনএসই নিফটি (NSE Nifty) নেমেছে -৫৬৮.২০ পয়েন্ট বা -৩.৭৬ শতাংশ নেমে হয়েছে ১৪,৫২৯.১৫। যদিও টানা কয়েক দিনে যেভাবে শেয়ারবাজারের বৃদ্ধি হয়েছে তারপর শুক্রবার এতোখানি ধাক্কা সামাল দেওয়া বেশ কষ্টসাধ্য বলেই মনে করছেন বিনিয়োগকারীরা।

আরও পড়ুন:বাংলায় আট দফায় নির্বাচনকে কটাক্ষ চিরঞ্জিতের 

প্রসঙ্গত, সেনসেক্স, সংবেদনশীলতার সূচক হিসাবেও পরিচিত। এটি বিএসই লিমিটেডের মাপকাঠি সূচক এবং ভারতের সর্বাধিক বহুল ট্র্যাকড ইক্যুইটি গেজ।

Advt

spot_img

Related articles

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...

কৃত্রিম সঙ্কট! সার্ভার ওপেন করুন: গ্যাস সমস্যা নিয়ে কেন্দ্রকে তোপ মমতার

“এই মিছিল ইলেকশনের আগেই ঠিক করা ছিল। গ্যাসের (Gas) দাম যে ভাবে বেড়েছে সে জন্য এই কর্মসূচি নিয়েছি।...