Thursday, May 14, 2026

অরোরার অবসরের পর মুখ্য নির্বাচন কমিশনার হতে চলেছেন সুশীল চন্দ্র

Date:

Share post:

বাংলা-সহ পাঁচ রাজ্যের ভোট ঘোষণার সময়ই শুক্রবার মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা (Sunil Arora) নিজেই বলেছেন তাঁর অবসরের কথা৷ বলেছেন, এটাই তাঁর শেষ সাংবাদিক বৈঠক৷ সাধারণভাবে ভোট ঘোষণার দিন ও ফল প্রকাশের দিন সাংবাদিক বৈঠক করেন মুখ্য নির্বাচনী কমিশনার। সেই মতোই ভোট ঘোষণার সাংবাদিক বৈঠক তিনি করলেও ফলপ্রকাশের পর সাংবাদিক বৈঠক করবেন অন্য কেউ৷ কারন, ভোটের মাঝখানে, আগামী ১৩ এপ্রিল, মুখ্য নির্বাচন কমিশনার পদে সুনীল অরোরা’র মেয়াদ শেষ হচ্ছে।

১৪ এপ্রিল থেকে তাহলে এই পদে আসছেন কে ?

সব কিছু ঠিকঠাক থাকলে সুনীল অরোরার কাছ থেকে মুখ্য নির্বাচন কমিশনার পদের দায়িত্ব নিতে চলেছেন বর্তমান নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র (Sushil Chandra)। সুশীল চন্দ্র ১৯৮০ সালের ক্যাডার, ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসের (IRS) অফিসার। মহারাষ্ট্র এবং গুজরাতে ডিজি(তদন্ত)-র দায়িত্ব পালন করেছেন তিনি। সুশীল চন্দ্র আগামী বছরেই অবসর নেবেন।

শুক্রবার সাংবাদিক বৈঠক চলাকালীনই দেখা গিয়েছে খানিকটা নস্টালজিক হয়ে পড়েছেন
সুনীল অরোরা৷ তাঁর মায়ের প্রিয় একটি উর্দু শায়ের শোনান তিনি।সাংবাদিক বৈঠক শেষে দেখা যায়, অন্য কমিশনারদের সঙ্গে একের পর এক করমর্দন করছেন অরোরা৷ ওই মঞ্চ কার্যত তাঁর ‘ফেয়ারওয়েল’ মঞ্চে পরিণত হয়।

এদিকে, প্রশ্ন উঠেছে, ৫ রাজ্যের ভোটপর্বের মাঝেই মুখ্য নির্বাচন কমিশনার অবসর নিতে চলেছেন অরোরা৷ এতে কি কমিশনের কাজ বিঘ্নিত হতে পারে? প্রশাসনিক মহল বলছে, গোটা কমিশন’ই যেহেতু বদলে যাচ্ছে না, তাই বিঘ্নিত হওয়ার প্রশ্নই নেই৷ তাছাড়া এখন নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব নিচ্ছেন৷ তিনি সম্পূর্ণ ওয়াকিবহাল সব বিষয়ে৷ অরোরা অবসর নেবেন, তা মাথায় রেখেই ভোট প্রস্তুতি নেওয়া হয়েছে। ফলে ভোট নিয়ে আশঙ্কার কোনও কারন নেই।

আরও পড়ুন:নির্বাচনী ময়দানে রবিবাসরীয় ব্রিগেড জমিয়ে দিতে আজ মহাজোটের “অটুট বন্ধন” তৈরির মহাবৈঠক

Advt

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...