Friday, March 20, 2026

বেশি দফায় ভোটে বিজেপির সুবিধের নয়, মানুষের অসুবিধে কমবে: মত দিলীপের

Date:

Share post:

রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচন ঘোষণা করেছে কমিশন। আর এই নিয়ে বিরোধীদের অভিযোগ, বিজেপির (Bjp) সুপারিশেই এটা করা হয়েছে। বালুরঘাটে (Balurghat) অঘোষিত চা চক্র থেকে তার জবাব দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তিনি বলেন, “বিজেপি বার বার নিরাপদে ভোটগ্রহণের দাবি করেছিল। বেশি দফায় ভোট করলে বিজেপির সুবিধের নয় ভোটারদের অসুবিধে কম হবে। মানুষ নির্ভয়ে ভোট দিতে যাবেন। তাছাড়াও ভোটে হিংসার কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন (Election Commission) এই সিদ্ধান্ত নিয়েছে হয়তো”। বিজেপির রাজ্য সভাপতি বলেন, বিজেপি ক্ষমতায় এলে একদফা নির্বাচন করার চেষ্টা চালাবে।

এদিন বালুরঘাটের দিলীপ ঘোষের কোনও ঘোষিত চা-চক্র ছিল না। রোজকার মতো প্রাতঃভ্রমণে বেরিয়ে বালুরঘাট শহরের থানা মোড়ে একটি চায়ের দোকানে বসেন দিলীপ। চা-চক্রের কর্মসূচি না থাকলেও দিলীপ ঘোষ বলেন, এটা তার প্রাত্যহিক অভ্যেস। তাঁর মতে, ভোটের দিন ঘোষণা হয়ে গিয়ছে। মানুষের মধ্যে ভোট নিয়ে সচেতনতা বেড়েছে। সেই কারণেই তাঁকে কাছে পেয়ে বিভিন্ন প্রশ্ন করছেন স্থানীয় বাসিন্দারা। দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার-সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।

 

Related articles

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের দিনে গ্রহ-নক্ষত্রের অবস্থান জীবনের নানা ক্ষেত্রে নতুন ইঙ্গিত দিচ্ছে। কারও কর্মজীবনে উন্নতির সম্ভাবনা, কারও অর্থভাগ্য উজ্জ্বল, আবার...

সপ্তাহে দু’বার! অটোর এলপিজি গ্যাসে ৮ টাকা বৃদ্ধি, বাড়তে পারে ভাড়াও 

শহরে যাতায়াতের খরচ বাড়ার আশঙ্কা আরও জোরালো হল অটোর জন্য ব্যবহৃত এলপিজি গ্যাসের দামে ফের বড়সড় বৃদ্ধিতে। মাত্র...

‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম তালিকা কি শুক্রবার? বৈঠকেও কাটল না অনিশ্চিয়তা! 

রাজ্যে ‘বিবেচনাধীন’ ভোটারদের প্রথম সাপ্লিমেন্টারি তালিকা কি শুক্রবারই প্রকাশিত হবে? বৃহস্পতিবার দিনভর একাধিক উচ্চপর্যায়ের বৈঠক হলেও সেই প্রশ্নে...

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...