Tuesday, May 19, 2026

প্রার্থী ঘোষণার আগেই তৃণমূলের দেওয়াল লিখন কোচবিহারে

Date:

Share post:

রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এখনও প্রার্থী তালিকা ঘোষণা করেনি রাজ্যের কোনও রাজনৈতিক দল। তবে প্রার্থী ঘোষণার আগেই শাসকদল তৃণমূলের দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেল কোচবিহারে। দেওয়াল লিখনের কাজ শুরু করে দিলেন কোচবিহার দক্ষিণ বিধানসভায় সম্ভাব্য প্রার্থী জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। যদিও তাঁর বক্তব্য, রাজ্যের সব আসনেই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই প্রার্থী যেই হোক না কেন, জয় তৃণমূল কংগ্রেসেরই হবে বলে আশাবাদী কোচবিহারের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। আপাতত কোচবিহার দক্ষিন বিধানসভা কেন্দ্রতে আপাতত নিজের ফ্ল্যাটেই অফিস বানিয়ে দলের কাজ পরিচালনা করছেন পার্থপ্রতিম রায়৷ তিনি দলের প্রাক্তন সাংসদও বটে। সম্প্রতি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পেয়েছেন। কোচবিহার দক্ষিন কেন্দ্রে প্রার্থী হওয়ার সম্ভাবনা বুঝেই কি দেওয়াল লিখনের কাজ শুরু করলেন পার্থপ্রতিম রায়?

যদিও এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। তাদের বক্তব্য, এইসব করে কোনও লাভ হবে না। এই আসনের তৃণমূল কংগ্রেসের বিগত নির্বাচনে জয়ী বিধায়ক মিহির গোস্বামী বিজেপি দলে যোগ দিয়েছেন। এই আসনে পার্থপ্রতিম রায় প্রার্থী হলে আসলে কোনও লাভই হবে না শাসকদলের। বিজেপি জেলা সভানেত্রী মালতী রাভা জানান জয়ী হবে বিজেপি। মানুষ পরিবর্তন চাইছে এই সরকারের।

আরও পড়ুন- বামেদের ব্রিগেডে আসছেন লালু-পুত্র তেজস্বী, তবে মন পরে কালীঘাটে দিদির বাড়ি

Advt

Related articles

চন্দ্রনাথ খুনে পঞ্চম গ্রেফতারি: আবার সেই যোগীরাজ্যের যোগ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ খুনে আবারও সাফল্য। রাজ্য পুলিশের পরে এবার সিবিআই-এর (CBI) সাফল্য...

প্রাক্তন তৃণমূল বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর আকস্মিক প্রয়াণ, গভীর শোকপ্রকাশ মমতার 

প্রয়াত হলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা ডেবরা বিধানসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী রাজীব বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী অঞ্জনা বন্দ্যোপাধ্যায়। তাঁর এই...

অন্নপূর্ণা যোজনা পেতে যোগ্যতা কি: বিজ্ঞপ্তি প্রকাশ রাজ্য সরকারের

নতুন করে মহিলাদের স্বনির্ভরতার প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছিলেন বিজেপির শীর্ষ নেতারা। এবার তার প্রয়োগ শুরু বিজেপি বাংলার ক্ষমতায়...

কাটমানি থেকে দেহ ব্যবসা: একের পর এক গ্রেফতারি রাজ্যে

বাংলার ক্ষমতায় আসার পর বিজেপি দুর্নীতি নিরোধে বারবার প্রতিশ্রুতি দিয়েছে। রাজ্য পুলিশকে সেই কাজে তৎপর করে তোলা হয়েছে।...