Wednesday, May 13, 2026

তাজমহলে বোমাতঙ্ক, পর্যটকদের বের করে তল্লাশি অভিযানে সিআইএসএফ

Date:

Share post:

তাজমহলের(Taj Mahal) ভিতরে বোমা রাখা রয়েছে। সম্প্রতি এমনই এক উড়ো ফোন এল নিরাপত্তারক্ষীদের(security) কাছে। এরপরই রীতিমতো আতঙ্ক ছড়ালো তাজমহল চত্বরে। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি তল্লাশি অভিযানের নামল সিআইএসএফ(CISF) ও স্থানীয় প্রশাসন। পর্যটকদের তাজমহল থেকে বের করে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

জানা গিয়েছে, পর্যটকদের(tourist) বাইরে বের করার পাশাপাশি তাজমহলের দুটি প্রবেশদ্বার বন্ধ করে চিরুনি তল্লাশি শুরু হয়েছে ভিতরে। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিডিএস সহ অন্যান্য টিম। জানা গিয়েছে, অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির ফোনে তাজমহলে বোমা থাকার খবর পেয়ে সঙ্গে সঙ্গেই সতর্ক হয়ে যায় সিআইএসএফ ও পুলিশ প্রশাসন। সকাল ৯.৩০টা নাগাদ সমস্ত পর্যটকদের বাইরে বের করে তাজমহলের দুটি দরজা বন্ধ করে দেওয়া হয়, পার্শ্ববর্তী বাজারও বন্ধ করে দেওয়া হয়। বম স্কোয়াড ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করেছে।

আরও পড়ুন:ঘৃণার রাজনীতিকে নিয়ন্ত্রন করুন, বিজেপিকে তুলোধোনা করলেন নুসরত

যদিও তাজমহলে প্রবেশের জন্য পর্যটক ও নিরাপত্তা কর্মীদের যে নিরাপত্তার বেষ্টনী পার হতে হয় তাতে তাজমহলের ভিতরে বোমা নিয়ে কারও প্রবেশ করা একেবারেই অসম্ভব। তবে কোনও রকম ঝুঁকি নিতে রাজি নয় প্রশাসন। তল্লাশি অভিযান চালানোর পাশাপাশি যে ব্যক্তি ফোন করে এই খবর দিয়েছে তারও অনুসন্ধান চালাচ্ছে তদন্তকারীরা। শেষ পাওয়া খবরে, প্রায় দু’ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর কোনরকম বোমার হদিশ না পেয়ে পর্যটকদের জন্য পুনরায় খুলে দেওয়া হয়েছে তাজমহলের দরজা।

Advt

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...