Wednesday, May 13, 2026

কাটছে জোটের জট, সোমেই প্রকাশ হতে পারে সংযুক্ত মোর্চার প্রার্থী তালিকা

Date:

Share post:

অবশেষে কাটতে চলেছে সংযুক্ত মোর্চার জট। সূত্রের খবর, বাম-কংগ্রেস-আইএসএফের মধ্যে আসন রফা কার্যত চূড়ান্ত হয়েছে।
যে ভাবে আসন বণ্টন হচ্ছে তা হল-
বামফ্রন্ট ১৬৫
কংগ্রেস ৯২
আইএসএফ ৩৭
বামফ্রন্টের মধ্যে
সিপিআইএম (Cpim) ১৩০
সিপিআই (Cpi) ৯
ফরোয়ার্ড ব্লক (Fb) ১৫
আরএসপি (Rsp) ১১

৪টি আসন বাম-কংগ্রেসের মধ্যে বিনিময় হতে পারে। তবে, তার প্রভাব জোটে পড়বে না বলে দাবি নেতৃত্বের। মঙ্গল, বুধ- দিনই জোট সঙ্গীদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়। বুধবার রাজ্য সিপিআইএমের (Cpim) শীর্ষ নেতৃত্ব আইএসএফ (Isf) নেতাদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, বামেদের তরফে আইএসএফকে বাড়তি আসনের দাবি থেকে সরে আসতে বলে হয়। বৈঠকেই কংগ্রেস-আইএসএফ বরফ গলার ইঙ্গিত মেলে। বিষয়টি নিয়ে বুধবারই প্রদেশ কংগ্রেস (Congress) সভাপতি অধীর চৌধুরীর (Adhir Chowdhury) সঙ্গে ফোনে কথা বলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র (Suryakanta Mishra)। সমস্যা মিটে যাওয়ায় তাঁকে কলকাতায় আসতে বলেন সিপিএমের রাজ্য সম্পাদক। কিন্তু সূত্রের খবর, অধীরের পক্ষে এখন কলকাতায় আসা সম্ভব হচ্ছে না। সেই কারণে ৮ মার্চ যৌথ সাংবাদিক বৈঠক করে জোটের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

Advt

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...