Tuesday, June 2, 2026

সুশান্ত মামলায় রিয়া সহ ৩৩ জনের বিরুদ্ধে চার্জশিট জমা দিল এনসিবি

Date:

Share post:

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় মাদক(Drug) যোগ পেয়েছিল তদন্তকারী দল। আত্মহত্যা না খুন? তা জানতে সিবিআই(CBI) এর পাশাপাশি মাদক যোগের তদন্তে নামে নারকোটিক কন্ত্রোল ব্যুরো (এনসিবি)। এই মামলাতেই অবশেষে চার্জশিট পেশ করল তদন্তকারী দল। যেখানে অভিযুক্ত রিয়া চক্রবর্তী(Rhea Chakraborty) সহ ৩৩ জনের নাম নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি চার্জশিটে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন শ্রদ্ধা কাপুর ও সারা আলি খানের বয়ানও নথিভূক্ত করা হয়েছে। যদিও এই অভিনেত্রীদের নাম অভিযুক্ত হিসেবে চার্জশিটে রাখা হয়নি।

আরও পড়ুন:মোদির ভাষণ কারা লেখেন? অবশেষে প্রকাশ্যে এলো আসল তথ্য

প্রসঙ্গত, গত বছর অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় সাড়া পড়ে যায় গোটা দেশে। ঘটনার তদন্ত শুরু করে সিবিআই। দীর্ঘ তদন্তে উঠে আসে অভিনেতা-অভিনেত্রীদের মাদক সেবনের তথ্য। ফলে সিবিআই এর পাশাপাশি তদন্তভার হাতে নেয় এনসিবিও(NCB)। মামলার তদন্তে নেবে মাদক সাপ্লায়ার সহ মোট৩৩ জনকে গ্রেফতার করে তদন্তকারী দল। তাদের বিরুদ্ধেই এদিন চার্জশিট পেশ করা হল এনসিবির তরফে। প্রায় ৩০,০০০ পাতার এই চার্জশিটে নাম রয়েছে সুশান্ত ঘনিষ্ঠ অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তার ভাই সৌভিক চক্রবর্তী ও তাঁর বাড়ির চাকর ম্যানেজারের সহ ৩৩ জনের।

Advt

 

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...