Sunday, March 15, 2026

নার্সিংহোমে দেহ বদল! শ্মশানে ভাঙল ভুল

Date:

Share post:

যেকোনো মৃত্যু দুঃখজনক। আর দাহ করতে গিয়ে যদি দেখা যায় দেহটি মৃত পরিবারের নয় সেটা আরও মর্মান্তিক। এমনই ঘটনা ঘটেছে মগরা ত্রিবেণী (Tribeni) শ্মশানে।

দুর্গাপুরের (Durgapur) বাসিন্দা ৮০ বছরের পরেশ সামন্ত (Paresh Samanta) দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিল 15 দিন আগে। সেখানে তাঁর ব্রেন (Brain) টিউমার অপারেশন হয়।বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। এরপর বর্তমান নিয়ম অনুযায়ী দেহ পরিবারকে প্যাকেটে মুড়ে দেওয়া হয়। পরিবার সিদ্ধান্ত নেয়, তারা মগরা ত্রিবেণী শ্মশানে দাহ করবে। সেই মতো বাস ভাড়া করে চলে আসেন ত্রিবেনীর মহাশ্মশানে। ক্রিয়া কর্ম করতে বসে দেখা যায়, যে দেহটি দেওয়া হয়েছে সেটি পরেশ সামন্তর নয়। ঠিক সেই সময়ই নার্সিংহোম (Nursing home) থেকে ফোন করে জানতে চাওয়া হয় দেহ দাহ করা হয়েছে কি না। হাসপাতাল কর্তৃপক্ষ বলে, “আপনারা অপেক্ষা করুন ওই দেহটি আপনাদের নয়। যে দেহটি আপনাদের কাছে গেছে সেটি ধানবাদের এক ব্যক্তির। আপনাদের দেহটি নিয়ে ধানবাদের পরিবার যাচ্ছে ত্রিবেনী মহাশ্মশানে”।

এরপর অধিক রাতে ধানবাদের পরিবার হাজির হয় পরেশ বাবুর দেহ নিয়ে। দেহ বিনিময়ের পর দাহ কার্য সম্পন্ন হয় দুই পরিবারের। বেসরকারি হাসপাতালে এমন এক দেহ বদলের ঘটনা হতবাক করে দিয়েছে দুই পরিবারকে।

Advt

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...