Saturday, June 20, 2026

আন্তর্জাতিক নারী দিবসে মহিলাদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেশজুড়ে মহিলাদের শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এবং  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাষ্ট্রপতি এদিন তাঁর শুভেচ্ছাবার্তায় বলেছেন, আন্তর্জাতিক নারী দিবসে  সকল সহ নাগরিককে শুভেচ্ছা ও অভিনন্দন। বিভিন্ন ক্ষেত্রেই আমাদের দেশের মহিলারা নজির গড়ছেন। কৃতিত্বের স্বাক্ষর রাখছেন। নারী ও পুরুষের ভেদাভেদ দূর করতে হবে।  লিঙ্গ ও সমতার আদর্শ প্রসারের সংকল্পে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী মহিলাদের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের সাফল্যে আমাদের দেশ গর্বিত। দেশে বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ সরকারের কাছে সম্মানের বিষয়।
পাশাপাশি প্রধানমন্ত্রী মহিলাদের জন্য নিখরচায় রান্নার গ্যাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা, শৌচাগার নির্মাণের মতো কর্মসূচির প্রসঙ্গ উল্লেখ করেন। তিনি বলেন যে, এই কর্মসূচিগুলির লক্ষ্যই হল মহিলাদের ক্ষমতায়ন।

Advt

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...