Saturday, June 20, 2026

ভেবে চিন্তে নিজের মূল্যবান ভোট দেওয়ার বার্তা দিলেন শ্রীলেখা

Date:

Share post:

‘পরিযায়ী পাখিদের মতো ভোট পাখি হয়ে অভিনেতা ও অভিনেত্রীরা এই দল আর সেই দল ঘোরাঘুরি করছে।’ টলিউডে ‘ঠোঁট কাটা’ নামেই পরিচিত তিনি। এর আগে বহুবার বহু বিষয়ে বলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এবারও তিনি মুখ খুললেন অভিনেতা ও অভিনেত্রীদের শাসক-বিরোধী দুই দলে যাওয়া নিয়ে। এমতাবস্থায় অভিনেত্রী শ্রীলেখা মিত্রর ফেসবুক পোস্ট বেশ ইঙ্গিতবাহী বার্তা বয়ে এনেছে অনুরাগীদের কাছে। ভেবে চিন্তে নিজের মূল্যবান ভোট দেওয়ার কথা বলেছেন শ্রীলেখা।

আরও পড়ুন-নিজের বাড়ির পাঁচতলা থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হল মুথুট গ্রুপের চেয়ারম্যানের

শ্রীলেখা লিখেছেন, “পরিযায়ী পাখিদের মতো ভোট পাখি হয়ে অভিনেতা ও অভিনেত্রীরা এই দল আর সেই দল ঘোরাঘুরি করছে। দেখুন আর মজা নিন। ভেবে ভোট দিন।” অভিনেত্রীর এই মন্তব্যকে সমর্থন করেছেন অনুরাগীরাও।

যে কোনও বিষয় নিয়ে সবসময় সরব হয়েছেন শ্রীলেখা। ভোটের বাজারেও তা ব্যতিক্রম হয়নি। বামপন্থী সমর্থক হিসাবে নানা সভা থেকে ব্রিগেডের মাঠে নজর কেড়েছেন অভিনেত্রী। ভোটের রাজনীতিতে সবাই যে বিক্রি হন না সেই মতামত বারবার উঠে এসেছে তাঁর বক্তব্যে। বিঁধতে ছাড়েননি নেতা-মন্ত্রীদেরও।

Advt

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...