Saturday, June 20, 2026

নিজের বাড়ির পাঁচতলা থেকে পড়ে রহস্যজনকভাবে মৃত্যু হল মুথুট গ্রুপের চেয়ারম্যানের

Date:

Share post:

নিজেরই বাড়ির পাঁচতলা থেকে পড়ে মৃত্যু হল মুথুট গ্রুপের চেয়ারম্যান এমজি জর্জ মুথুটের। নয়াদিল্লির ইস্ট কৈলাসে মুথুটদের নিজেরদের প্রাসাদোপম  বাসভবন। সেখানেই ঘটেছে এই দুর্ঘটনা। তবে এই মৃত্যু নিয়ে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে। প্রশ্ন উঠেছে এটি আদৌ স্বাভাবিক মৃত্যু নাকি আত্মহত্যা নাকি হত্যা? দিল্লি পুলিশের ডিএসপি (দক্ষিণপূর্ব) আরপি মিনা  জানিয়েছেন, শুক্রবার রাত প্রায়  ৯.২১ নাগাদ অমর কলোনি থানায় একটি ফোন আসে। সেই ফোনেই জানানো হয়, বাড়ির পাঁচতলা থেকে পড়ে গিয়েছেন ৭২ বছরের মুথুট । এরপর তাঁকে ফোর্টিস হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মারা যান।

শনিবার সকালে দিল্লির এইমস হাসপাতালে জর্জ মুথুটের মৃতদেহের ময়নাতদন্ত হয়। মুথুটের মৃত্যুর কারণ খতিয়ে দেখতে ফরেনসিক বিভাগের তিন সিনিয়র চিকিৎসককে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। পরিবারের সদস্যদের এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে বাড়ির কাছাকাছি সিসিটিভি ফুটেজগুলি ।

Advt

 

 

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...