Thursday, May 7, 2026

মমতার সমর্থনে বাংলায় গেলেই মিলবে ৫০ লক্ষ টাকা, জানালেন ফারুক আবদুল্লা

Date:

Share post:

পাখির চোখ ২০২১ এর বিধানসভা নির্বাচন। এক ইঞ্চি ছাড়তে নারাজ শাসক বিরোধী উভয়েই। বাক্যের চটুলতা দিয়ে মানুষের মন জিততে উদ্যোগী গেরুয়া শিবির। গতকাল বিজেপির ব্রিগেড সমাবেশেও দেখা গিয়েছে একই চিত্র। ভোটের আগেই কেন্দ্রীয় মন্ত্রীদের আনাগোণা শুরু হয়েছে রাজ্যে। চলছে দলবদলের খেলাও। তবে এরই মাঝে চাঞ্চল্যকর খবর জানালেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লা। রবিবার উধমপুর যান তিনি। সেখানে কর্মীদের সামনে বক্তব্য দিতে গিয়ে বলেন, “আপনিও যদি বাংলায় মমতাকে সমর্থন করতে যান, তবে ৫০ লক্ষ টাকা পাবেন”।

তবে কথাটি বলার পর পরই তিনি দাবি করেন, বিরোধীরা তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে। ফারুক জানান, চলতি মাসে তাঁর কাছে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয় ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে কথা বলতে চান। এর আধঘন্টা পর আবদুল্লার কাছে একটি ফোন আসে । এবার তাঁকে বলা হয়, “ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করতে পশ্চিমবঙ্গে যাচ্ছেন। আপনিও যদি বাংলায় মমতাকে সমর্থন করতে যান, তবে ৫০ লক্ষ টাকা পাবেন।” সন্দেহ বাড়তে থাকায় তিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন। কিন্তু ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেন জানান তাঁদের কাছ থেকে এমন কোনও ফোনই যায়নি।

এইবিষয়য়ে ফারুক বিরোধীদের তোপ দেগে বলেন, “ আমাদের বিরোধী দল নির্লজ্জতার সীমা পাড় করতে সময় নেয় না, কারণ তাঁদের কাছে অনেক টাকা আছে শক্তি আছে। বিরধীরা আমাকে শুধু ফাঁসানোর চেষ্টা করছেন।”

Advt

Related articles

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...

ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা! বৃহস্পতিবার থেকেই কার্যকরের নির্দেশ রাজ্যপালের

আনুষ্ঠানিক ভাবে ভেঙে দেওয়া হল পশ্চিমবঙ্গ বিধানসভা। বৃহস্পতিবার রাজভবন থেকে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রাজ্যপাল আর এন...

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...