Wednesday, June 24, 2026

টিকিট না পেয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন ফুটবলার-বিধায়ক দীপেন্দু বিশ্বাস

Date:

Share post:

বিজেপিতে যোগ দিচ্ছেন প্রাক্তন ফুটবলার তথা তৃণমূল (TMC) বিধায়ক (MLA) দীপেন্দু বিশ্বাস (Dipendu Biswas)। আজ, সোমবার বিজেপিতে (BJP) যোগ দিচ্ছেন তিনি। ইতিমধ্যেই হেস্টিংসে বিজেপি পার্টি অফিসে গেরুয়া শিবিরে যোগ দেবেন তিন প্রধানে খেলা প্রাক্তন স্ট্রাইকার।

এবার বিধানসভা ভোটে (Assembly Election) তৃণমূল টিকিট দেয়নি বসিরহাট দক্ষিণের (Basirhat Dakshin) বিদায়ী বিধায়ক দীপেন্দু বিশ্বাসকে (Dipendu Biswas)। স্বভাবতই টিকিট না পাওয়ার ক্ষোভ নিয়েই আরও অনেকের মতো দল ছাড়ছেন তিনি।

তৃণমূলের (TMC) প্রার্থী তালিকা প্রকাশের দিনই সেই ক্ষোভ জানিয়েছিলেন দীপেন্দু। কেন তাঁকে এবার টিকিট দেওয়া হল না, দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তিনি।এরপরই আজ তাঁর বিজেপিতে (BJP) যোগদানের সিদ্ধান্ত।

উল্লেখ্য ২০১৬ বিধানসভা নির্বাচনে দীপেন্দু বিশ্বাসকে টিকিট দেয় তৃণমূল। বসিরহাট দক্ষিণে বিজেপির শমীক ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস। ২৪ হাজারের কিছু বেশি ভোটে শমীক ভট্টাচার্যকে হারিয়ে জয়ী হন তিনি। তার আগে এই শমীক ভট্টাচার্য-এর কাছে উপনির্বাচনে হারতে হয়েছিল দীপেন্দুকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...