Saturday, March 14, 2026

অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যার কথা ভাবতেন, বিস্ফোরক মন্তব্য মেগানের

Date:

Share post:

রাজকুমার হ্যারির সঙ্গে বিয়ে। তারপর বাকিংহামের রাজপ্রাসাদে পা। এসবটাই মেগান মার্কেলের কাছে স্বপ্নের মত ছিল। কিন্তু রাজপরিবার হলেও সেখানে শান্তি ছিল না। উল্টে সেখানে পা রাখার সঙ্গে সঙ্গেই নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবতেন মেগান। বিষয়টি এতটাই গভীর ছিল যে, ৫ মাসের অন্তঃসত্ত্বা অবস্থাতেও বার বার সেই চিন্তাই মনে ঘুরপাক খেত। রবিবার ওপরা উইনফ্রে-র এক টেলিভিশন সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেন মেগান মার্কল। স্ত্রীর সুরে সুর মিলিয়েছেন হ্যারিও।

তবে এখানেই থেমে থাকেননি মেগান। বাকিংহাম প্যালেসকে বর্ণবৈষম্যের বিরুদ্ধেও অভিযোগ করেন তিনি। মেগানের দাবি, রাজকুমার হ্যারি ও তাঁর প্রথম সন্তানের জন্মের আগেই তার গায়ের রং নিয়েও আলোচনা চলত। নিজে যখন মানসিক সমস্যার সঙ্গে ভুগছেন, সে সময়ও তাঁর পাশে এসে দাঁড়াননি ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা।

রবিবার রাতে আমেরিকার টেলিভিশনে হ্যারি-মেগানের সাক্ষাৎকার নিয়ে উৎসাহের অন্ত ছিল না। ওপরার কাছে ঘণ্টা দুয়েকের দীর্ঘ সাক্ষাৎকারে রাজপরিবারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ ছোঁড়েন মেগান। এদিনের সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘‘আমি… কোনও ভাবেই বেঁচে থাকতে চাইতাম না। সব সময় এমন ভয়াবহ চিন্তা মাথায় ঘুরত। আর সেটা খুবই কঠোর, বাস্তব চিন্তা।’’ আত্মহত্যার চিন্তা মাথায় ঘোরাফেরা করার সময় কেমন মনে হত তাঁর? ওপরার কাছে তা-ও খোলসা করেছেন মেগান। তাঁর কথায়, ‘‘খুব ভয় পেতাম। কারণ সেটাই আমার কাছে একেবারে সত্যি ছিল।’’

Advt

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...