Thursday, April 23, 2026

প্রত্যাশিতভাবেই ৫ তৃণমূল বিধায়ক নাম লেখালেন বিজেপিতে

Date:

Share post:

প্রত্যাশামতই তৃণমূলের ৫ বিদায়ী বিধায়ক বিজেপিতে যোগ দিলেন। দিলীপ ঘোষের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সাতগাছিয়ার বিদায়ী তৃণমূল বিধায়ক সোনালি গুহ, সাকরাইলের শীতল সর্দার, শিবপুরের জটু লাহিড়ী, সিঙ্গুরের রবীন্দ্রনাথ ভট্টাচার্য এবং বসিরহাট দক্ষিণের দীপেন্দু বিশ্বাস। ২০০১, ২০০৬, ২০১১ এবং ২০১৬ – পরপর ৪ বার তৃণমূলের টিকিটে সিঙ্গুর থেকে জয়ী হন তিনি। কিন্তু এ বার প্রার্থী তালিকায় তাঁর নাম ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন, বয়সের কারণেই তাঁকে বাদ দেওয়া হয়েছে। এর পরেই দলবদল করলেন তিনি।

আরও পড়ুন-তৃণমূল একুশের ভোটের ইস্তাহার প্রকাশ করবে মঙ্গলবার

সোমবার কলকাতার হেস্টিংসে রাজ্য বিজেপি-র প্রধান নির্বাচনী কার্যালয়ে রবীন্দ্রনাথ-সহ মোট ৪ জন তৃণমূল বিধায়ক গেরুয়া শিবিরে যোগ দেন। সেই সঙ্গে সোমবার বিজেপি-তে যোগ দেন মালদহের সরলা মুর্মু। প্রসঙ্গত, তৃণমূল সরলাকে মালদহের হবিবপুরে প্রার্থী করেছিল। কিন্তু তারপরেই আসন পছন্দ না হওয়ায় বিজেপি-র সঙ্গে যোগাযোগ শুরু করে। সেটা জেনেই সোমবার তাঁকে সরিয়ে হবিবপুরে প্রদীপ বাস্কেকে প্রার্থী করেছে তৃণমূল।

সরলা মালদহ জেলা পরিষদেরও সদস্য। সোমবার সরলা ছাড়াও আরও ১৪ জন মালদহ জেলাপরিষদ তৃণমূলের সদস্য বিজেপি-তে যোগ দান করলেন। তার মধ্যে রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল। সোমবার সকলের হাতে বিজেপি-র পতাকা তুলে দেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। যোগদান পর্বের পরে দিলীপ বলেন, “এঁর সকলেই রাজনীতিতে অভিজ্ঞ। সেই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে।’’ যোগদান পর্বে দিলীপ ঘোষের সঙ্গে ছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়-সহ প্রমুখ।

Advt

Related articles

কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে ভুয়ো খবর, তীব্র বিরক্ত পরিবার

বর্ষীয়ান অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের গুরুতর অসুস্থতার খবর ঘিরে বুধবার সকাল থেকেই হইচই! তবে কিছুক্ষণের মধ্যেই জানা যায়, প্রিয়...

নাকা চেকিংয়ের নামে হেনস্থা! বিজেপি-কমিশনের বিরুদ্ধে রাস্তায় বসে প্রতিবাদ সাংসদ মিতালী বাগের

নাকা চেকিং এর নামে হেনস্থা আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগকে। বুধবার রাতে হরিপাল চন্দ্রকোনা থেকে ভোটের প্রচারে বাড়ি...

বিহারে কর্মসংস্থান হলে ঝালমুড়িওয়ালা এরাজ্যে কেন: মোদির ঝালমুড়ি-অধ্যায়ে প্রশ্ন অভিষেকের

ঝাড়গ্রামে ঝালমুড়ি খেয়ে ভোটের বাজারে ভাইরাল হয়েছে নরেন্দ্র মোদি। তবে এতে যে বাংলার উন্নয়নের ছবিটাই গোটা বিশ্বের কাছে...

ভোটের প্রস্তুতিতে জেলায় জেলায় ‘মডেল বুথ’, কড়া নজরদারিতে বৃহস্পতিবার প্রথম দফার মহারণ

রাত পোহালেই রাজ্য বিধানসভা নির্বাচনের প্রথম দফার মহারণ। ১৬টি জেলার ১৫২টি আসনে ভোটগ্রহণ ঘিরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা...