Wednesday, June 24, 2026

তৃণমূল একুশের ভোটের ইস্তাহার প্রকাশ করবে মঙ্গলবার

Date:

Share post:

একুশের ভোটযুদ্ধে এবার দ্বিতীয় ধাপে পা রাখতে চলেছে তৃণমূল৷

আগামীকাল, মঙ্গলবার, বিধানসভা নির্বাচনের (WBELECTION2021) ইস্তাহার (Manifesto) প্রকাশ করবে তৃণমূল কংগ্রেস (TMC)। দুপুর ১টা নাগাদ কালীঘাটে মমতা বন্দোপাধ্যায়ের বাসভবনের কার্যালয় থেকে প্রকাশ করা হবে একুশের-ইস্তাহার।

বেশ কিছুদিন আগেই ইস্তাহার তৈরির কাজ শুরু করেছে তৃণমূল৷ তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে নজরদারি করেছেন। একটি কমিটিও গঠন করে দিয়েছিলেন।
তৃণমূল সূত্রে খবর, ইস্তাহারে একাধিক বিষয়কে ‘বিশেষভাবে গুরুত্ব’ দেওয়া হয়েছে। বিনামূল্যে রেশন দেওয়া, স্বাস্থ্য ও শিক্ষার মতো সমাজের সকল স্তরের জন্য গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির আরও বিকাশেই এবার জোর দেওয়া হয়েছে৷ গুরুত্ব দেওয়া হয়েছে শিল্প ও কর্মসংস্থানের দিকেও৷
২০২১-এ ফের নবান্নের ‘দখল’ নিতে দলনেত্রীর তৈরি চূড়ান্ত ইস্তাহার প্রকাশ করবে মঙ্গলবার ৷

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...