Thursday, May 14, 2026

ক্ষতি সামলে সামান্য ঊর্ধ্বমুখী শেয়ারবাজার, ৩৫ পয়েন্ট বাড়ল সেনসেক্স

Date:

Share post:

🔹সেনসেক্স ৫০,৪৪১.০৭ (⬆️ ০.০৭%)

🔹নিফটি ১৪,৯৫৬.২০ (⬆️ ০.১২%)

অর্থনীতির দীর্ঘ দুর্দশা পেরিয়ে আশার আলো দেখিয়েছিল শেয়ার বাজার। একের পর এক রেকর্ড ভেঙে ৫২০০০-এর গণ্ডি পার করেছিল সেনসেক্স। তবে মাঝে কিছুটা পতন ঘটলেও ঊর্ধ্বমুখী হল দালাল স্ট্রিট। অতীতের ধাক্কা সামলিয়ে সোমবার সামান্য ঊর্ধ্বমুখী হল দেশের শেয়ারবাজার। মাত্র ৩৫ পয়েন্ট বাড়ল সেনসেক্সের সূচক। পাশাপাশি নিফটি বেড়েছে ১৮ পয়েন্ট।

আরও পড়ুন:অন্তঃসত্ত্বা অবস্থায় আত্মহত্যার কথা ভাবতেন, বিস্ফোরক মন্তব্য মেগানের

সোমবার বাজার খোলার পর থেকে কখনো উত্থান তো আবার কখনো পতন ঘটেছে সেনসেক্সের সূচকে। কিন্তু বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় দুর্দশা কাটিয়ে ৩৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৩৫.৭৫ পয়েন্ট বা ০.০৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০,৪৪১.০৭। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সোমবার ১৮.১০ পয়েন্ট বা ০.১২ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৪,৯৫৬.২০।

Advt

Related articles

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...