Wednesday, June 24, 2026

‘বিশ্ব নারী দিবসে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলাম’, বিজেপিতে যোগদানের পর বললেন তনুশ্রী

Date:

Share post:

ফের তারকা যোগ বিজেপিতে। কিছুদিন আগে থেকেই জল্পনা চলছিল তাঁর বিজেপি যোগের। সোমবার হেস্টিংসে বিজেপি কার্যালয়ে গেরুয়া পতাকা হাতে তুলে নিলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। এদিন পদ্ম শিবিরে যোগ দিয়ে তনুশ্রী বলেন, “আজ নারী দিবস। সব সময়ে মানুষের জন্যই কাজ করেছি। মানুষকে আনন্দ দিয়েছি। আজ নতুন জন্ম আমার। তাই বিশ্ব নারী দিবসে আজ একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলাম।”

আরও পড়ুন-প্রত্যাশিতভাবেই ৫ তৃণমূল বিধায়ক নাম লেখালেন বিজেপিতে

এদিন হেস্টিংসে বিজেপি কার্যালয়ে তনুশ্রী চক্রবর্তী ছাড়াও গেরুয়া শিবিরে যোগ দেন সিঙ্গুরের বিদায়ী তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য, সোনালি গুহ, জটু লাহিড়ী,দীপেন্দু বিশ্বাস এবং শীতল সর্দার সহ প্রমুখ। টিকিট না পেয়েই বিজপিতে যোগ দিয়েছেন এই পাঁচ বিদায়ী বিধায়ক। দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়ের উপস্থিতিতেই সোমবার হেস্টিংসের দলীয় কার্যালয়ে পদ্ম পতাকা হাতে তুলে নিলেন তাঁরা।

সম্প্রতি যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার বিজেপিতে যোগ দিয়েছেন। এবার তনুশ্রীও গেরুয়া শিবিরে। সূত্রের খবর, বিজেপির তরফে প্রার্থী করা হতে পারে তনুশ্রীকে। তবে দিলীপ ঘোষ জানিয়েছেন, “কেউ প্রার্থী হওয়ার লোভে নয়, মানুষের সেবা করার জন্য়ই নিজের ইচ্ছেয় বিজেপিতে যোগ দিয়েছেন।”

Advt

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...