Saturday, May 23, 2026

আগামীকাল তৃণমূলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ

Date:

Share post:

বিধানসভা ভোটের দামামা বেজে গিয়েছে । জয় ধরে রাখতে মরিয়া শাসকদল। সেই অনুযায়ী প্রার্থী তালিকাতেও আছে একাধিক চমক। এরই মাঝে আগামীকাল তৃণমূলের তরফে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হবে। সবার নজর সেই নির্বাচনী ইস্তাহারের দিকে। কি কি গুরুত্বপূর্ণ প্রকল্পের কথা উল্লেখ করা হবে সেদিকে নজর সবার। প্রতিবারের মতো এবারেও তৃণমূল নেত্রীর কালীঘাটের বাসভবন থেকেই তুলে ধরা হবে এই ইস্তাহার। তৃণমূল সূত্রে জানা গিয়েছে , মঙ্গলবার দুপুর ১ টা নাগাদ আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হবে। নির্বাচনী ইস্তাহারে শিল্প, কর্মসংস্থানের উপর বিশেষ জোর দেওয়া হবে। এর পাশাপাশি  ‘সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি এবং ধর্মনিরপেক্ষতা’‌ এই বিষয়টিকেও ইস্তাস্তারে যথেষ্ট গুরুত্ব সহকারে হাইলাইট করা থাকবে। খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজসাথী, যুবশ্রী, মা প্রকল্পের মতো একাধিক জনকল্যাণ মূলক নতুন প্রকল্পের কথাও তুলে ধরা হবে নির্বাচনী ইস্তাহারে।
নির্বাচনী ইস্তাহার তৈরিতে বরাবরই মমতা ব্যানার্জি দলের নিচুতলার কর্মী থেকে সাংসদ, বিধায়ক–সহ সকলের সঙ্গে কথা বলে মতামত নেন। সেই মতামতের ভিত্তিতে তিনি একটি কমিটিও গঠন করেছিলেন। সেই কমিটিই ইস্তাহার তৈরি করেছেন।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...