Tuesday, May 19, 2026

যুবরাজের ১৬ হাজার বর্গ ফুটের বিলাসবহুল ফ্ল্যাটের হালহকিকত জানেন!

Date:

Share post:

ভারতের প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং এর আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রানের রেকর্ড রয়েছে। ১৭ বছর তিনি আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। প্রাক্তন এই ক্রিকেটার এখন তরুণ ক্রিকেটারদের প্রশিক্ষণ দেন।স্ত্রী হ্যাজেল কিচের সঙ্গে মুম্বইয়ের ওরলিতে এক বিলাসবহুল ফ্ল্যাটে থাকেন তিনি।ফ্ল্যাটটি ১৬ হাজার বর্গফুটের। বিলাসবহুল বহুতলের ৩০ তলায় এই ফ্ল্যাট। ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়ালে সামনে আরব সাগরের মনোরম দৃশ্য দেখা যায়।যুবরাজের বিলাসবহুল ফ্ল্যাটে ঢুকলে প্রথমেই চোখে পড়ে বিশালাকার একটি বৈঠকখানা। আরামদায়ক সোফা, মানানসই পাপস, আরামকেদারা এবং একটি কফি টেবিল।
লকডাউনে নিজের শোওয়ার ঘরের ছবি অনুরাগীদের সামনে তুলে ধরেছিলেন যুবরাজ।
ঝকঝকে মার্বেলের মেঝে, কাচের দরজা এবং বিশালাকার জানলা রয়েছে ঘরে। সূর্যের আলোতেই আলোকিত হয়ে যায় ঘর।
সুযোগ পেলেই রান্নাঘরে চলে যান যুবরাজ। সাদা ক্যাবিনেটের উপরে কালো রঙের কিচেন টপ, বেজ রঙের মার্বেলের মেঝেতে অনবদ্য হযে উঠেছে তাঁর রান্নাঘরও।
যুবরাজ ভিডিয়ো গেম খেলতে ভালবাসেন। এই ঘরে ইংরাজি ‘এল’ আকারের সোফা রয়েছে। রয়েছে কাচের দরজা এবং একটি বারান্দা।
এই ঘরে যুবরাজের সমস্ত ট্রফিও সাজানো রয়েছে।
২০১৬ সালে তাঁরা বিয়ে করেন। তারপর থেকেই এই ফ্ল্যাট তাঁদের ঠিকানা।
যদিও ২০১৩ সালে এই ফ্ল্যাটটি কিনেছিলেন যুবরাজ। সে সময় এর দাম পড়েছিল ৬৪ কোটি টাকা।

Related articles

অভয়া-কাণ্ডে ঘটনাস্থল সিল করার নির্দেশ হাইকোর্টের!

অভয়াকাণ্ডে সিবিআইকে (CBI) সম্পূর্ণ ঘটনাস্থল সিল করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Kolkata High Court)। বিচারপতি শম্পা সরকার...

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...