Saturday, May 23, 2026

ব্রিগেডে এসে পথভ্রষ্ট বিজেপি সমর্থক বাড়ি ফিরলেন তৃণমূলের সহায়তায়

Date:

Share post:

ভোটের ঘন্টা বাজতেই প্রচারে কোমর বেঁধে নেমে পড়েছে শাসক বিরোধী সব শিবির । রাজনৈতিক মঞ্চ থেকে কথার ফুলঝুরি , ব্যক্তিগত আক্রমণ , কিছুই বাদ যাচ্ছে না । এরই মাঝে সৌজন্যবোধ ও কর্তব্যপরায়ণতার সাক্ষী থাকল শাসন। দেখিয়ে দিল, রাজনৈতিক পরিচয়, ব্যক্তিত্বের সংঘাত ছাপিয়ে এখনও বেঁচে আছে মনুষ্যত্ব।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভার মির্জাপুরের বাসিন্দা বুধেন মণ্ডল রবিবার নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে কলকাতায় এসেছিলেন। বিগ্রেড সমাবেশ শেষে তিনি পথভ্রষ্ট হয়ে পড়েন। রাস্তা হারিয়ে কলকাতা থেকে সটান তিনি এসে পৌঁছান শাসন থানা এলাকায়। তিনি যখন নিজের বাড়ি ফেরার রাস্তা ঠিক করতে পারছেন না, তখন স্থানীয় তৃণমূলের নেতৃত্ব তাঁকে নাম ঠিকানা জিজ্ঞেস করে। বুধেন জানান, তিনি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বাসিন্দা। নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশে এসে পথ হারিয়ে ফেলেছেন। শাসন থানার আমিনপুর এলাকায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ওই বিজেপি কর্মীর রাতে থাকার ব্যবস্থা করে তৃণমূল নেতৃত্ব। এরপর তাঁর খাওয়ার ব্যবস্থাও করা হয়।
রাতে শাসন থানায় খবর দেওয়া হয়। শাসন থানার পুলিশ উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ বিধানসভা এলাকার পুলিশের সঙ্গে যোগাযোগ করে। তারাই ওই বিজেপি কর্মীর পরিবারের সঙ্গেও যোগাযোগ করে। বুধেনের পরিবারকে খবর দেওয়া হয়।
উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে ওই বিজেপি কর্মীর পরিজনেরা সোমবার সকালে শাসন থানাতে পৌঁছান। শাসন থানার আইসি মণিরুল ইসলাম নিজে ওই বিজেপি কর্মীকে তাঁর পরিবারের হাতে তুলে দেন।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ মির্জাপুর মণ্ডলের সভাপতি ভবানী চরণ সিংহ তৃণমূল কর্মী সমর্থকদের এই মানবিকতার পরিচয় পেয়ে শাসন থানার পুলিশ ও স্থানীয় তৃণমূল নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়েছেন।

Related articles

‘গোপন অ্যালগরিদম’, ১৫০ কেন্দ্রে জয়ের ব্যবধানের চেয়ে বেশি নাম বাদ! বাংলার ভোট নিয়ে কমিশনকে নিশানা অঞ্জলির

বাংলায় নির্বাচনের ফল ঘোষণার পরে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) গণনায় কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ করতে অস্বীকার...

স্বাস্থ্যে ডবল-ইঞ্জিন সুবিধা: তিন মাসের মধ্যে শূন্যপদে চিকিৎসক নিয়োগ, প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

স্বাস্থ্য ক্ষেত্রে কেন্দ্রীয় প্রকল্পগুলি রাজ্যে চালু করার ঘোষণা আগেই করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার দিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে...

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...