Wednesday, June 3, 2026

টাকা দিয়ে, মেরে বিজেপিতে যোগ দিতে চাপ: অভিযোগ তৃণমূল কর্মীর

Date:

Share post:

টাকা দিয়ে বিজেপিতে (Bjp)যোগ দেওয়ার জন্য চাপ তৃণমূল (Tmc) কর্মীকে। রাজি না হওয়ায় মারধর। ঘটনাস্থল পুরশুড়ার (Pursura) সাতপেটা গ্রাম। তৃণমূল কর্মী শেখ আইজুল আলির অভিযোগ, তাদের হয়ে কাজ করার জন্য তাঁকে ৫০০০০ টাকা দিতে চায় বিজেপি। কিন্তু আইজুল তাঁদের সেই টাকা প্রত্যাখ্যান করেন। জানান, তিনি পুরশুড়া বিধানসভায় তৃণমূল প্রার্থী দিলীপ যাদবের (Dilip Yadav) হয়েই প্রচার করবেন। এরপরেই বিজেপি কর্মীরা তাঁকে মারধর করে হাত ভেঙে দেন বলে অভিযোগ।

আইজুল হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে পুরশুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী এবং জেলা সভাপতি দিলীপ যাদব হাসপাতালে যান। তাঁর স্ত্রীর সঙ্গেও কথা বলেন। আইজুলের চিকিৎসার সমস্ত দায়িত্ব নেন।

আইজুলের স্ত্রী শ্রীরূপা বেগম অভিযোগ করেন, “বিজেপি কর্মীরাই তাঁর স্বামীর উপর আক্রমণ করেছেন। যদিও বিজেপির তরফ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advt

Related articles

স্টুডিও পাড়ার ‘দুর্নীতি’ সাফ করতে টলিউডে SIR! ঘোষণা ‘মোদির সেনাপতি’ পাপিয়ার 

টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেই স্টুডিও পাড়ার 'দুর্নীতি' সাফ করার বার্তা দিয়েছিলেন বিজেপি বিধায়িকা পাপিয়া অধিকারী (MLA...

বছরের পর বছর বেআইনিভাবে বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার জয়প্রকাশ

বাড়ি জবরদখলের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার (TMC leader Jayaprakash Majumdar)। দীর্ঘ ১২ বছর ধরে...

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...