Monday, June 8, 2026

আইএসএলের ফাইনালে এটিকে মোহনবাগান

Date:

Share post:

আইএসএলের(isl) নর্থ-ইস্ট ইউনাইটেডকে( nort east united ) হারিয়ে ফাইনালে চলে গেল এটিকে মোহনবাগান(atk mohunbagan)। ম‍্যাচের ফলাফল ২-১। ১৩ মার্চ ফাইনালে বাগানের মুখোমুখি মুম্বই সিটি এফসি( Mumbai city fc)।

শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল সবুজ-মেরুন। আর সেই জন্য খালিদ জামিলের বিরুদ্ধে জয় পেলেন স্প্যানিশ কোচ। ম‍্যাচের ৪ মিনিটে হাভির কর্নার কিক থেকে হেডে গোল করার চেষ্টা করেন ডেভিড উইলিয়ামস। ম‍্যাচের ৩৮ মিনিটে বাগানের হয়ে গোল করে এগিয়ে দেন ডেভিড উইলিয়ামস।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় হাবাসের দল। ম‍্যাচের ৬৮ মিনিটে বাগানকে ২-০ গোলে এগিয়ে দেন মনভীর সিং। এরপর পাল্টা আক্রমণ চালায় খালিদ জামিলের দল। ম‍্যাচের ৭৪ মিনিটে নর্থইস্টের হয়ে ১-২ করেন ভি পি সুয়ের। ভ‍্যাচের ৮৩ মিনিটে সমতা ফেরানোর সুবর্ণ সুযোগ নষ্ট করে খালিদ জামিলের দল। পেনাল্টি মিস করেন লুইস মাচাদো। শট বাইরে যায়। এরপর আক্রমণে গেলেও সমতা ফেরাতে ব‍্যর্থ হয় খালিদ জামিলের দল।

আইএসএলের প্রথম লেগের প্রথম সেমিফাইনালে ম‍্যাচের ফলাফল ছিল ১-১। দুই লেগ মিলে ম‍্যাচের ফলাফল ৩-২।

আরও পড়ুন:আইসিসির বিচারে ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার হলেন অশ্বিন

Advt

Related articles

দিল্লি বিমানবন্দরের গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্টের ধাক্কায় ক্ষতিগ্রস্ত তিনটি বিমান

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে(Delhi airport) রবিবার বিকেলে ঝোড়ো হাওয়ায় গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট সরে গিয়ে পার্কিংয়ে থাকা এয়ার...

আর্জেন্টিনা-ইংল্যান্ডের টিম হোটেলের কাছেই হামলা, প্রশ্নের মুখে বিশ্বকাপের নিরাপত্তা

বিশ্বকাপ (FIFA World Cup)শুরু হতে মাত্র কয়েকদিন বাকি, তার আগে বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে(USA)৷ একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম...

কেন লোকসভার স্পিকারের কাছে যেতে পারলেন না তৃণমূলের বিদ্রোহী সাংসদরা?

বিধানসভার মতো লোকসভা ও রাজ্যসভার ভাঙনে আপাতত ব্যর্থ হল তৃণমূলের(TMC) তথাকথিত বিদ্রোহীরা। তবে চেষ্টা অব্যাহত। বিজেপি যেভাবে "প্রলোভনের...

বিশ্ব পরিবেশ দিবসে গবেষণার নতুন সংযোজন প্রেরণা পাবলিশার্সের, প্রকাশিত ‘ইকো-ইথোস’

বিশ্ব পরিবেশ দিবসকে (World Environment Day) কেন্দ্র করে গবেষণা, প্রকাশনা এবং লেখকদের স্বীকৃতিকে এক মঞ্চে এনে অনুষ্ঠিত হল...