Saturday, March 21, 2026

হাই-ভোল্টেজ’ নন্দীগ্রামে মমতার ইলেকশন এজেন্ট শেখ সুফিয়ান

Date:

Share post:

নন্দীগ্রামে দলীয় প্রার্থী হিসাবে বুধবার মনোনয়ন পেশ করার পরই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, “শেখ সুফিয়ান (Sk Sufiyan) হবেন আমার চিফ ইলেকশন এজেন্ট” (Chief Election Agent)।

সুফিয়ান এখন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি। শুভেন্দু অধিকারী তৃণমূল ত্যাগ করে বিজেপিতে যোগ দেওয়ার পর ওই জেলার রাজনীতিতে সুফিয়ানের গুরুত্ব অনেকটাই বেড়েছে। সুফিয়ান’ই গত ১৮ জানুয়ারি তেখালিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার মূল আয়োজক ছিলেন৷

শেখ সুফিয়ান বার বার আলোচনার কেন্দ্রে এসেছেন৷ নন্দীগ্রাম আন্দোলনের সময়ে আর্থিক দিক থেকে অনেকটাই পিছনের দিকে ছিলেন সুফিয়ান৷ পরবর্তী সময়ে এই সুফিয়ান আলোচনার কেন্দ্রে আসেন তাঁর বিখ্যাত ‘জাহাজবাড়ি’ নিয়ে৷ বিতর্ক এতটাই ছিলো যে, বছর পাঁচেক আগে সুফিয়ানের ওই জাহাজবাড়ি দেখে ভয়ঙ্কর রেগে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন ওই বাড়ির ভিতরে পর্যন্ত ঢুকতে চাননি। এদিন ইলেকশন এজেন্ট হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নাম ঘোষণা করার পর ফের শিরোনামে চলে এসেছেন নন্দীগ্রামের শেখ সুফিয়ান৷

আরও পড়ুন- জখম মমতা: SSKM হাসপাতালে রাজ্যপালকে “গো ব্যাক” স্লোগান, জেলায় জেলায় বিক্ষোভ তৃণমূলের

Advt

 

Related articles

বাণিজ্যিক এলপিজির বরাদ্দ বাড়ল ৫০ শতাংশ পর্যন্ত, রাজ্যগুলিকে চিঠি কেন্দ্রের 

দেশজুড়ে বাণিজ্যিক এলপিজি সরবরাহ বাড়ানোর বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবদের উদ্দেশে পাঠানো...

পরাজয় নিশ্চিত জেনে বরানগরে অশান্তি বিজেপির, সায়ন্তিকার প্রচারে হামলা গেরুয়া বাহিনীর

বিধানসভা ভোটের লড়াইয়ে নামার আগেই কি হারের আতঙ্ক গ্রাস করেছে গেরুয়া শিবিরকে? বরানগরের সাম্প্রতিক পরিস্থিতি অন্তত সেই প্রশ্নই...

ব্যক্তিগত কাদা ছোড়াছুড়ি না কি প্রচারের আলো? সায়ক-সুস্মিতার ‘ভার্চুয়াল’ যুদ্ধে এবার খোঁচা রাহুলের 

টেলিপাড়ার অন্দরে এখন কান পাতলেই শোনা যাচ্ছে অভিনেতা সায়ক চক্রবর্তী এবং তাঁর প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের আকচাআকচির কথা।...

মা হবেন সঞ্জয়-কন্যা অনয়া: নতুন ধাপ পেরিয়ে বাবার প্রতি কৃতজ্ঞতা

ভারতের এলজিবিটিকিউ সমাজের জন্য নতুন দরজা খুলে দিয়েছেন প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় বাঙ্গার কন্যা অনয়া। সম্মানের সঙ্গে লিঙ্গ পরিবর্তনের...