Friday, May 15, 2026

ভাগ্নে চান মামলা প্রত্যাহার, নারাজ মৃত কুরবানের দাদা

Date:

Share post:

পাঁশকুড়ার তৃণমূল নেতা কুরবান শা মামলায় নতুন মোড়। কুরবান শা খুনের মামলা চালাতে চান না তাঁর ভাগ্নে জহর আলি শা। এর নেপথ্যে রয়েছে আনিসুর রহমানের  হাত৷ এমনটাই দাবি কুরবান পরিবারের৷ প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে কুরবান শা মৃত্যু সংক্রান্ত মামলা করেছিলেন তাঁর ভাগ্নে জহর আলি শাহ৷ ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে অভিযুক্ত আনিসুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আর্জি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট৷ এদিকে বুধবার জহর আলি শা তাঁর আইনজীবীদের মাধ্যমে আদালতকে জানান, তিনি আর এই মামলা চালাতে চান না৷ মামলা প্রত্যাহার করে নিতে চান৷ তবে মামলা প্রত্যাহারে নারাজ মৃত কুরবানের দাদা৷ এমনটাই দাবি আইনজীবীদের৷ প্রধান বিচারপতিকে এই বিষয়ে অবহিতও করেন আইনজীবীরা৷
এদিন হাইকোর্টে উপস্থিত হয়ে কুরবান শাহের দাদা আফজাল সাহা জানান, ‘জেলবন্দি আনিসুর ও তার সহযোগীরা আমাদের এবং আমাদের পরিবারকে ক্রমাগত হুমকি দিচ্ছে, আমাদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। সম্ভবত সেই কারণেই আমাদের ভাগ্নে জহর আলী শাহ মামলা তুলে নিতে চাইছে।

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...