Friday, April 24, 2026

অস্বস্তিতে বিজেপি, পাল্টা অভিযোগ এনে যাচ্ছে কমিশনে

Date:

Share post:

নির্বাচনী পর্বে আক্রান্ত হওয়ার অভিযোগ তুলেছেন খোদ মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামের (nandigram) তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata banerjee) অভিযোগের মোকাবিলায় এবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হচ্ছে বিজেপি (bjp)। সেখানে গিয়ে বিজেপি প্রতিনিধিদল মমতার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে ছড়ানোর অভিযোগ আনতে চান।

বিজেপি নেতাদের বক্তব্য, নন্দীগ্রামে নিছকই দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পিছনে কোনও চক্রান্ত নেই। উচ্চপর্যায়ের তদন্ত হলেই তা স্পষ্ট হবে। কিন্তু তার আগে মমতা যেভাবে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করেছেন তাতে স্পষ্ট, নির্বাচনের আগে রাজনৈতিক লাভের অঙ্ক কষে পরিকল্পিতভাবে মিথ্যা ছড়ানো হচ্ছে। নন্দীগ্রামে হারতে পারেন ভয়েই মুখ্যমন্ত্রী এই পথ নিয়েছেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রচার যাতে বন্ধ হয় সেজন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপ চাওয়া হবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।

আরও পড়ুন:দিদির দ্রুত সুস্থতা কামনা করে টুইট সায়ন্তিকা-রাজ-মিমি-কৌশানিদের

Advt

Related articles

নৌকা চড়ে গঙ্গাভ্রমণে প্রধানমন্ত্রীর ফটোসেশন, ‘নমামি গঙ্গা’র বকেয়া টাকা কই, কটাক্ষ তৃণমূলের 

ভোটবঙ্গে ঝালমুড়ি নাটকের পর এবার শুক্রবার সকাল সকাল গঙ্গা ভ্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। দ্বিতীয় হুগলি সেতুর...

নন্দীগ্রামে EVM নিয়ে যাওয়া গাড়ি আটকানোর ছক বিজেপির, রুখল পুলিশ-কেন্দ্রীয় বাহিনী

ভোট মিটতেই ইভিএম লুটের আশঙ্কায় নন্দীগ্রামের বিভিন্ন এলাকায় উত্তেজনা! বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষ হওয়ার পর বুথ থেকে ইভিএম নিয়ে...

দ্বিতীয় দফার ভোটের আগে আজ জেলাশাসকদের সঙ্গে বৈঠকে সিইও

নির্বিঘ্নে বাংলায় প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রায় ৯২ শতাংশের বেশি ভোট দানের হার রীতিমতো রেকর্ড গড়েছে। দ্বিতীয়...

সিরিয়াল ছেড়ে নজরে ভোটের খবর, নির্বাচনী আবহে টলিপাড়ার টিআরপিতে মন্দা !

বাংলার বিধানসভা নির্বাচনের লড়াই জমে উঠেছে (Election Time)। প্রথম দফায় রেকর্ড ভোট দান এখন খবরের শিরোনামে। তবে শুধু...