Wednesday, May 13, 2026

মমতার গাড়িতে নেই ঘষা লাগার দাগ, লোহার বিমে ধাক্কা লাগার তত্ত্ব ওড়াল তৃণমূল

Date:

Share post:

নন্দীগ্রামে গিয়ে আহত হন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। কীভাবে চোট পেলেন তিনি? সেকাথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কিন্তু আরও অনেক তত্ত্ব তুলে ধরছে বিরোধীরা। এই নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানাল তৃণমূল (Tmc) নেতৃত্ব। বৃহস্পতিবার, সাংবাদিক বৈঠকে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay) বলেন, নেত্রীর উপর আঘাত নিয়ে অপপ্রচার করা হচ্ছে। মানুষকে বিভ্রান্ত করতে মূল ঘটনা চাপা দেওয়ার চেষ্টা হচ্ছে।

এই বিষয়ে সবচেয়ে বেশি যে তত্ত্বটি উঠে আসছে, তা হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির দরজা খোলা ছিল। সেটি লোহার বিমে ধাক্কা লেগে তাঁর পায়ের উপর পড়ে। ফলে আঘাত লাগে তৃণমূল নেত্রীর। কিন্তু এদিন সেই তত্ত্ব খারিজ করে দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। তাঁরা বলেন, গাড়ির দরজা লোহার বিমে ধাক্কা লাগলে সেখান ঘষা লাগার দাগ থাকত। কিন্তু মমতার গাড়ির দরজায় কোনও দাগ নেই। পার্থ, চট্টোপাধ্যায় বলেন, মমতার উপর হামলার অভিসন্ধি ছিল। নন্দীগ্রামে (Nandigram) তাঁর উপর আঘাত পূর্ব পরিকল্পিত। গোটা ঘটনার তদন্তের দাবি করেন তাঁরা। পার্থ বলেন, এই ধরনের চেষ্টা বাম আমলেও হয়েছে। দুষ্কৃতীরা মমতার উপর আঘাত হেনেছে। সেকথা নির্বাচন কমিশনে জানিয়েছে তৃণমূল।

Advt

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...