Wednesday, May 13, 2026

ধর্মঘটের জের: চলতি মাসে ৪ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কিং পরিষেবা

Date:

Share post:

ব্যাঙ্ক বেসরকারিকরণের (bank privatisation) প্রতিবাদে আন্দোলনের পথে নামতে চলেছেন ব্যাঙ্ক কর্মীরা( bank strike)। যার জেরে আগামী ১৫ ও ১৬ মার্চ গোটা দেশে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। এই ধর্মঘটের ফলে মার্চ মাসে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। কারণ তার আগে শনি ও রবিবার হওয়ার কারণে ১৩ ও ১৪ তারিখও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ফলে ব্যাপক সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা।

একের পর এক সরকারি সংস্থার বেসরকারিকরণের পর এবার ব্যাঙ্কেরও (Bank) বেসরকারিকরণ করার প্রস্তাব দিয়েছে মোদি সরকার। সম্প্রতি বাজেটে সে কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কেন্দ্রের এই প্রস্তাবের প্রতিবাদে এবার সরব ব্যাঙ্কের কর্মচারীরাও।

আরও পড়ুন:নির্বাচনী প্রচারে ব্যস্ত অধীর, লোকসভায় বিরোধী দলনেতার কাজ সামলাবেন বিট্টু

আগামী ১৩ তারিখ মার্চ মাসের দ্বিতীয় শনিবার। স্বাভাবিকভাবেই সেদিন ব্যাঙ্ক বন্ধ । পরের দিন ১৪ তারিখ রবিবার। এর পর সপ্তাহের শুরুতেই দুদিন ব্যাঙ্ক বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। এর ফলে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন (এআইবিইএ)-এর সভাপতি রাজেন নাগার বলেন, “ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদেই এই ধর্মঘট। আন্দোলন আরও জোরালো হতে পারে।” উল্লেখ্য, মার্চ মাসে হোলি উৎসবের জন্যও বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা।

Advt

Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...